Showing posts with label Confused Prepositions. Show all posts
Showing posts with label Confused Prepositions. Show all posts

Confused Prepositions: Part 5

81. Persist in / with: কোন কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা অর্থে persist -এর পরে in এবং with -এই দু'টি preposition -ই বসতে পারে। তবে in বসে সাধারণ gerund এর আগে এবং with বসে সাধারণত: সাধারণ noun এর আগে। যেমন,

They persisted in causing trouble.
They persisted in / with their demands.

উপরের উদাহরণ দুটি থেকে বুঝা যাচ্ছে noun এর আগে in এবং with interchangeable f verbal noun এর আগে শুধু in - ই প্রযোজ্য।


82. Pester for / with: "Pester" অর্থ বিরক্ত করা। যে জন্য বিরক্ত করা হয় তার আগে preposition হিসেবে for ব্যবহৃত হয়। যেমন, The beggar pestered me for some money.

পক্ষান্তরে, যা করে বিরক্ত করা হয় তার আগে with বসে। যেমন, 
He pestered me with continual requests. 

এখানে by বা through জাতীয় অন্য কোন preposition appropriate হবে না।


83. Plan on / for: কোন কিছুর জন্য অগ্রিম পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহন করা। বুঝাতে শুধুমাত্র Plan for নয়, Plan on ও ব্যবহার করা যায়। যেমন,

We planned for / on one hundred guests. We have planned on going to the cinema today.


84. Plead for / to / with plead" এর একটি অর্থ কাকুতি মিনতি করা। এই অর্থে যে জন্য মিনতি করা হয় তার আগে for ব্যবহৃত হয়। যেমন, 
The beggar pleaded for some money.

যার কাছে মিনতি করা হয় তার আগে to নয়, with ব্যবহার করতে হয়। যেমন,

Wrong: He pleaded to me for mercy.
Right: He pleaded with me for mercy.


85. Ponder / over / on : কোন কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা অর্থে ponder verb টির পরে শুধু over নয়, যেমন, on ও ব্যবহার করা যায়।

They pondered over/on the matter before giving an answer. 


86 Papular to/among/with : যাদের কাছে কেউ জনপ্রিয় popular শব্দটির পরে তাদের আগে to এবং among preposition দুটিকে সঠিক বলে মনে হতে পারে। কিন্তু আসলে এ দুটি approprite preposition নয়। এখানকার উপযুক্ত preposition হচ্ছে with. যেমন,

Wrong: He is very popular to/among his
students.
Right: He is very popular with his students.


87. Prefer than/to/for: দুটি জিনিসের মধ্যে একটিকে বেশী পছন্দ করা বুঝাতে prefer verb টির পরে কখনো than বসে না, সব সময় to বসে। যেমন,

Wrong: I prefer fish than meat. 
Right: I prefer fish to meat.

কিন্তু noun হিসেবে "preference" শব্দটির পরে ব্যবহার ভেদে to এবং for --এই দু'টি preposition -ই বসতে পারে। যেমন,
Of the two girls, my preference is for the taller one.
We always give preference to young and energetic People.


88. Present to / with : কাউকে আনুষ্ঠানিকভাবে কিছু উপহার হিসেবে দেওয়া বুঝাতে verb হিসেবে "present" শব্দটির পরে to এবং with এই দুটি preposition -ই বসতে পারে, তবে interchangeably নয়। এদর মধ্যে ব্যবহারিক পার্থক্য আছে।
To বসে যাকে উপহার দেয়া হয় সেই ব্যক্তির আগে। যেমন,

He presented a gold watch to me.

পক্ষান্তরে, with বসে যে জিনিস উপহার হিসেবে দেয়া হয় তার আগে। যেমন,
He presented me with a gold watch. 
Wrong: He presented to me with a gold watch


89. Protest against / about / to : "Protest" verb টিকে transitive এবং intransitive দু'ভাবেই ব্যবহার করা যায়। যেমন,
People protested the war.
People protested against the war.

অর্থাৎ intransitive verb এর বেলায় যার বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তার আগে against বসে। যে বিষয়ে প্রতিবাদ করা হয় এবং যার কাছে প্রতিবাদ করা হয় তার আগে যথাক্রমে about এবং to বসে। যেমন,
They protested to the referee about his decision.


90. Provide for / with: "Provide"যখন সরবরাহ করা অর্থে ব্যবহৃত হয়। তখন যাদের জন্য কিছু সরবারাহ করা হয় তাদের আগে for বসে। যেমন,

They provided free books for us. 
Wrong: They provided free books to us.

পক্ষান্তরে, যে জিনিস সরবরাহ করা হয় নিম্নোক্ত ফর্মুলায় তার আগে with বসে। যেমন,

They provided us with free books.
Wrong: They provided us by free books,


91. Qualify as / for: Intranstive verb হিসেবে "Qualify" অর্থ কোন কিছুর জন্য প্রয়োজনীয় যোগ্যতা লাভ করা। যে কাজের জন্য যোগ্যতা অর্জিত হয় তার আগে preposition হিসেবে for বসে। যেমন,
You have qualified for the job. 
We qualified for the final.

শিক্ষক, ডাক্তার ইত্যাদি যা হিসেবে কেউ যোগ্য বিবেচিত হন তার আগে as বসে। যেমন,

He qualified as a doctor last year. 
Wrong: He qualified for a doctor last year. 

অর্থাৎ "Qualify" এর পরে as এবং for interchangeable নয়।


92.  Quarrel with / against / about/over: কারো সঙ্গে "fight" করার ক্ষেত্রে with এর বিকল্প হিসেবে against বসতে পারে। কিন্তু কারো সঙ্গে ঝগড়ার ক্ষেত্রে "Quarrel" এর পরে শুধু with-ই বসে, against বসতে পারে না। যেমন,

Wrong: They quarrelled against me. 
Right: They quarrelled with me.

যে বিষয়ে ঝগড়া করা হয় তার আগে on/with নয়, about কিংবা over ব্যবহৃত হয়। যেমন,

Wrong: They are quarrelling on / with the price. 
Right They are quarrelling about / over the price.


93. Read to / with: কেউ যদি কাউকে কিছু পড়ে শোনায় তাহলে যাকে শোনানো হয় তার আগে to বসে। এখানে অন্য কোন Preposition বসতে পারে না। যেমন,
Wrong: I read the story at him. 
Right: I read the story to him.

পক্ষান্তরে “read with somebody" অর্থ হচ্ছে কারো সঙ্গে বা কাছে পড়া। যেমন, 
He reads with me.
I read the story with him.

এখানে ১ম বাক্যটির অর্থ "সে আমার কাছে পড়ে এবং ২য় বাক্যটির “আমি তার সঙ্গে গল্পটি পড়েছিলাম" অর্থাৎ সে আর আমি গল্পটি একসঙ্গে পড়েছিলাম।


94. Regret at / for: "Regret" যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর কোন preposition লাগে না, কারণ এটি একটি transitive verb: যেমন,

Right: I regret my delay.
Wrong: I regret at / for my delay,

কিন্তু "regret" যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর দুঃখের কারণের আগে for নয়, at preposition টি ব্যবহার করতে হবে। যেমন, 

I feel no regret at my inability.
Wrong: I feel no regret for my inability.


95. Remedy for / against: "Remedy" অর্থ প্রতিকার। যার প্রতিকার তার আগে সাধারণতঃ for preposition টি ব্যবহৃত হয়ে থাকে। তবে এখানে for-এর substitute হিসেবে against ও ব্যবহার করা যায়। যেমন,
Sleep is a good remedy for headache.
Can't we provide any remedy against these evils?


96. Resentment at / against: "Resent" অর্থ কোন কিছুতে রাগ করা এবং "Resentment" অর্থ রাগ। "Resent" একটি transitive verb বিধায় এর পরে কোন preposition ব্যবহৃত হয় না যেমন,

Right: I resented his delay. 
Wrong: Iresented at his delay.

কিন্তু যার প্রতি রাগ বুঝানো হয় তার আগে এবং resentment এর পরে অবশ্যই একটি preposition লাগবে এবং এক্ষেত্রে at এবং against কে interchangeably ব্যবহার করা যাবে। যেমন,

There is widespread resentment at/against his membership.


97. Revenge on/for/against: যার উপর প্রতিশোধ নেওয়া হয় তার আগে against নয়, on বসে। যেমন,

Wrong: We took revenge against them. Right: We took revenge on them.

যে কাজের প্রতিশোধ নেওয়া হয় তার আগে for বসে, অন্য কোন Preposition নয়। যেমন,

We took revenge for their attack. 
Not: We took revenge of their attack.

98. Reward for/with/by: 'Reward' একটি transitive verb  যার  অর্থ পুরস্কৃত করা। 
যে জন্য কাউকে পুরস্কৃত করা হয় তার আগে for বসে। যেমন, 
He was rewarded for his sincerity.

যা দিয়ে কাউকে পুরুস্কৃত করা হয় তার আগে with বসে। যেমন,
He was rewarded with a promotion.
Not: He was rewarded by a promotion.

By বসে passive voice-এ যিনি পুরস্কার দেন তার আগে। যেমন, 
He was rewarded by his boss.


99. Ride on/in: Ride' অর্থ আরোহন বা আরোহন করা অর্থাৎ এটি noun এবং verb দু'ভাবেই ব্যবহৃত হয়। কোন ব্যক্তি বা জন্তুর পিঠে আরোহন বুঝাতে আগে on বসে এবং কোন যানবাহনে আরোহন বুঝাতে তার আগে in বসে। যেমন,

He gave me a ride on his back.
We went for a ride in the car.

অতএব এ দু'টি preposition interchangeable নয়।


100. Rivalry with / against / between:
 Rivalry অর্থ প্রতিদ্বন্দ্বীতা। যার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা তার আগে কখনো against বসে না, সব সময় with বসে। যেমন,
Wrong: They have a rivalry against us. 
Right: They have a rivalry with us.

দুই ব্যক্তি বা দলের মধ্যে প্রতিদ্বন্দীতা বুঝাতে between ব্যবহৃত হয়।যেমন,

There is always a rivalry between the two neighbours.


101. Serve in/on / under/as/ with: বিভিন্ন context-এ serve এর পরে বিভিন্ন preposition ব্যবহৃত হয়ে থাকে। কোন preposition কোথায় কিভাবে ব্যবহৃত হয় তা নীচের উদাহরণগুলি থেকে বুঝা যাবে।

His son serves in the army. 
He served on the committee.
His father served under the British rule.
He served that college as principal.
The waiter served me with food.
This room can serve for the kitchen.


102. Shy with / to/by/ of: কারো সামনে ভীত বা লজ্জিত বুঝা shy এর পরে কয়েকটি preposition কেই appropriate মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে একমাত্র appropriatevpreposition হচ্ছে of যেমন,

Wrong: The girl was shy with / to me. 
Right: The girl was shy of me.


103: Similar to / with: একটি জিনিসের আরেকটি জিনিসের সঙ্গে মিল বুঝাতে similar-এর সঙ্গে to বসে, with নয়। যেমন,
Wrong: My opinion is similar with yours.
Right: My opinion is similar to yours.


104: Smile at/on: "Smile at somebody"অর্থ হচ্ছে কারো দিকে তাকিয়ে প্রসন্নভাবে হাসা এবং "smile on somebody" অর্থ হচ্ছে কারো প্রতি সুপ্রসন্ন হওয়া বা আনুকূল্য প্রদর্শন করা। যেমন,

The girl smiled at me cordially. 
The weather smiled on us.


105: Solution to/of: কোন সমস্যার সমাধান বুঝাতে solution-এর পরে এবং problem-এর আগে preposition হিসেবে of বসে না, to বসে। যেমন,
There is no solution to our problem.
 Not: There is no solution of our problem.

কিন্তু কোন কিছুর দ্রবণ বুঝাতে তার আগে of বসে। যেমন, 
This is a solution of sugar and water.


106: Speak to/with/of/about: কারো সঙ্গে কথা বলা বুঝাতে British ইংরেজীতে speak to-ই সাধারণতঃ বেশী ব্যবহৃত হয়। speak with ব্যবহৃত হয় দীর্ঘ এবং আনুষ্ঠানিক আলাপের ক্ষেত্রে। তবে American ইংরেজী সাধারণ কথা বলার ক্ষেত্রেই speak with ব্যবহৃত হয়। আমরা এ দু'টি prepositionকে interchangeably ব্যবহার করতে পারি। যেমন,

Can I speak to/with you about the matter? 

যে বিষয়ে কথা বলা হয় তার আগেও of এবং about interchangeably ব্যবহৃত হতে পারে। তবে speak of হচ্ছে speak about অপেক্ষা
অধিকতর আনুষ্ঠানিক।


107. Suffer for / from "Suffer" অর্থ কষ্ট বা দূর্ভোগ পোহানো। কোন কারণে দূর্ভোগ পোহালে তার আগে সাধারণতঃ suffer for বসে। যেমন, 
He allowed the man to be his guest and he
suffered for it.

পক্ষান্তরে, দীর্ঘ সময় ধরে কোন রোগ বা অন্য কোন অশুভ কিছু থেকে কষ্ট পাওয়া বুঝাতে suffer from বসে। যেমন,
He is suffering from dysentery. 

এই দুই ক্ষেত্রে for এবং from interchangeable নয়।


108. Supply to/with / for: সরবরাহ করা বুঝাতে supply এর পরে to কিংবা with বসতে পারে। যাকে সরবরাহ করা হয় তার আগে for নয়,
to বসে। যেমন,

We supplied free medicine to them. 
Not : We supplied free medicine for them.

যা সরবরাহ করা হয় তার আগে নিম্নোক্ত pattern-এ with বসে। যেমন,
We supplied them with free medicine.
Not: We supplied them free medicine,


109. Talk to / with/about/on: কারো সঙ্গে কথা বলার ক্ষেত্রে speak এর মত talk-এর পরেও to এবং with কে interchangeably ব্যবহার করা যায়, যদিও British ইংরেজীতে with এর মাধ্যমে আনুষ্ঠানিক আলাপের ধারণাটাই বেশী প্রকাশ পায়। যেমন,
We talked to/with them about our plan of action.

যে বিষয়ে আলাপ বা কথা বলা হয় তার আগে about ব্যবহৃত হয়। যেমন,
They are talking about politics.
Wrong: They are talking on politics,

তবে talk যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পরে on বসতে পারে। যেমন, 
He gave a talk on Tagore


110. Throw at/to: কারো দিকে কিছু নিক্ষেপ করা বুঝাতে throw-এর। পরে at ও বসতে পারে আবার to-ও বসতে পারে, তবে দু'টি preposition-এর মাধ্যমে নিক্ষেপকারীর দু'রকম intention প্রকাশ পায়। যেমন,
He threw a stone at the dog.
He threw a ball to the dog.

এখানে প্রথম বাক্যটিতে at ব্যবহার করে বুঝানো হয়েছে যে সে আঘাত করার ইচ্ছা নিয়ে কুকুরটির দিকে একটি পাথর নিক্ষেপ করেছিল এবং দ্বিতীয় বাক্যে to দিয়ে বুঝানো হয়েছে যে সে খেলার ছলে অর্থাৎ ভাল ইচ্ছা নিয়ে কুকুরটির দিকে একটি বল নিক্ষেপ করেছিল।


111. Tie with / for / at: "Tie" এর একটি অর্থ হচ্ছে কোন প্রতিযোগিতায় কারো সমান হওয়া। এখানে যার সমান বুঝানো হবে তার আগে with বসে। যেমন,
I tied with him in the final exam.
Rina and Bina tied with each other.

দু'জন প্রতিযোগী যে অবস্থান লাভ করে তার আগে at নয়, for ব্যবহৃত হয়। যেমন,
Right: I tied with him for the second place. Wrong: I tied with him at / in the second place,


112: Tolerant of/towards: কারো বা কোনকিছুর প্রতি সহিষ্ণু হওয়া বুঝাতে tolerant-এর পরে of এবং towardsকে interchangeably ব্যবহার করা যায় কিন্তু with বা at ব্যবহার করা যায় না। যেমন,

Right: You should be tolerant of/towards other people's views.

Wrong: You should be tolerant with/at other people's views.


113. Translate from/in/into/to: "Translate" অর্থ একভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা। যে ভাষা থেকে অনুবাদ করা হয় তার আগে from এবং যে ভাষায় অনুবাদ করা হয় তার আগে in কিংবা to নয়, শুধুমাত্র into বসে। যেমন,

He translated the book from English.
He translated it into Bengali.
Wrong: He translated the book in / to Bengali.


114: Used with / to: কোন কিছুতে অভ্যস্ত অর্থে used এর পরে কখনো with বা অন্য কোন Preposition বসে না, শুধুমাত্র to বসে। 
যেমন, 
Wrong: We are used with spicy food.
Right : We are used to spicy food.


115: Warn of / against: কোন কিছু সম্পর্কে সতর্ক করার ক্ষেত্রে warn of এবং কোন কিছু না করার জন্য হুঁশিয়ার করলে সেক্ষেত্রে warn against ব্যবহৃত হয়। যেমন,
He warned us of the possible danger.
He warned us against going there at night.

Confused Prepositions: Part 4

61. Improvement in/on : "Improvement" এর পরে in এবং on preposition দু'টির যে কোন একটি বসতে পারে। তবে এদের মধ্যে অর্থগত পার্থক্য আছে। কোন কিছুতে উন্নত বুঝাতে in বসে। যেমন,

We don't see any improvement in his condition. 

পূর্ববর্তী অবস্থার চেয়ে ভাল বা উন্নত কিছু বুঝাতে on বসে। যেমন,

There has been a slight improvement on his previous condition.

অতএব improvement এর পরে in এবং on পরস্পর বিনিময়যোগ্য নয়।


62. Infest by / with কোন কিছুর দ্বারা কোন জায়গা উপদ্রুত হলে infest এর পরে সাধারণত by না বসিয়ে with preposition টি ব্যবহার করতে হয়। যেমন,

Right: This house is infested with mice. Wrong: This house is infested by mice.


63. Inquire about / into : তথ্যের জন্য কিছু জিজ্ঞেস করার জন্য inquire -এর পরে about বহৃত হয়। যেমন,

Right: I inquired about the trains.
Wrong: I inquired into the trains,

"Inquire into" ব্যবহৃত হয় তদন্ত করে কোন কিছু বের করার বেলায়।
যেমন, 
A committee was formed to inquire into the matter. 
Wrong: A committee was formed to inquire about the matter.


64. Intrude on/upon/into : অনাহুত বা অ্যাচিতভাবে কারো কাছে যাওয়া কিংবা কোন কিছুতে হস্তক্ষেপ করা বুঝাতে intrude এর পরে on বা upon বসে। যেমন,

If you're busy, I won't intrude on you. 
Don't intrude upon our personal matter.

অযৌক্তিকভাবে কোন কিছু ঢুকানো বুঝাতে intrude এর পরে into ব্যবহৃত হয়। যেমন,

You can't intrude your own opinions into the translation.


65. Joke about / with : যাকে বা যে জিনিসকে নিয়ে ঠাট্টা বা তামাসা করা হয় তার আগে about বসে। অন্য কোন prepositionএখানে  appropriate নয়। যেমন, 

You should not joke about religion. 
Don't joke about the prophet.

পক্ষান্তরে, যার সঙ্গে ঠাট্টা করা হয় তার আগে with বসে। যেমন,
I was just joking with him about his marriage.


66. to / on/ for a Jaurney: ভ্রমন, পিকনিক ইত্যাদিতে যাওয়ার ক্ষেত্রে picnic বা journey এগুলোর আগে কোন কোন সময় to ব্যবহার করা। যাবে না। যেমন,

Wrong: We went to a picnic.
Wrong: I will go to Journey. 

Right: We went on / for a picnic.
Right: I will go on/ for a journey.

কিন্তু পিকনিক বা ভ্রমণের জন্য কোন স্থানে গেলে তার আগে অবশ্যই to বসবে। যেমন,
We went to Natore on / for a picnic.


67. keen in / on/ for: কোন কিছুতে বা কারো প্রতি আগ্রহী বুঝাতে keen এর পরে in preposition টিকে ঠিক বলে মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে আসলে on বসে। যেমন,

Wrong: He is very keen in cricket.
Wrong: I'm keen in the girl next door. 

Right : He is very keen on cricket.
Right:  I'm keen on the girl next door.

কারো জন্য আগ্রহ প্রকাশ করতে নীচের ফর্মুলায় for ব্যবহৃত হয় :
I'm keen for her to go to university,


68. Key of / to: Key যখন “চাবি” অর্থে ব্যবহৃত হয় তখন কোন কিছুর চাবি বলতে of ব্যবহৃত হয়। যেমন,
Where is the key of this lock? 
I have lost the key of my car,

কিন্তু key যখন সমস্যা বা রহস্যের জট খুলতে সাহায্য করে এমন কিছুকে বুঝায় তখন to ব্যবহৃত হয়। যেমন,

This information will be a key to the mystery. 
Industry is the main key to success.


69. Knock on / at / with / against : দরজায় হাত অথবা অন্য কিছু দিয়ে শব্দ করার ক্ষেত্রে knock এর পরে on কিংবা at ব্যবহৃত হয়। যেমন,

He knocked on/at the door.
Wrong: He knocked against the door.

যা দিয়ে আঘাত করা হয় তার আগে with বসে। যেমন, 
He knocked on the door with his hand.

Against ব্যবহৃত হয় কোনকিছুর সঙ্গে জোরে ঘষা লাগা বুঝাতে। যেমন, 
A branch was knocking against the window.


70. known to / by : কারো চেনা বা পরিচিত বুঝাতে known -এর পরে কখনো by বসে না, সব সময় to বসে। যেমন,
Wrong: He is known by me. 
Right: He is known to me.

কিন্তু যার মাধ্যমে কোন কিছু চেনা যায় তার আগে by ব্যবহৃত হয়।
A tree is known by its fruits.


71. Laugh at / with: "Laugh at" একটি phrasal verb যার অর্থ হচ্ছে বিদ্রুপ করা। যেমন, 
They boy laughed at the girl.

অর্থাৎ এখানে ছেলেটি এবং মেয়েটির মধ্যে কোন ভাল সম্পর্ক প্রকাশ পায়নি। ছেলেটি মেয়েটিকে বিদ্রুপ করেছে। কিন্তু laugh এর পরে with ব্যবহার করলে বিদ্রুপ বুঝাবে না। বুঝা যাবে একজন আরেকজনের আনন্দ share করার জন্য তার সঙ্গে হেসেছে। যেমন,
The boy was laughing with the girl.

অর্থাৎ এখানে দু'জনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, বিদ্রুপাত্মক নয়।


72. Live in/at: কোন শহরে বাস করার ক্ষেত্রে live এর পরে in বা at ব্যবহৃত হয়। সাধারণতঃ বড় শহরের আগে in এবং ছোট শহরের আগে at
ব্যবহৃত হয়। 
My uncle lives in Dhaka.
We live at Sirajganj. 

কিন্তু শহরের কোন রাস্তা বুঝাতে আবার at ব্যবহৃত হয় না। এক্ষেত্রে in বা on ব্যবহৃত হয়। যেমন, 
We live in/on the Park street.all


73. Magnet to / for / with: "আকর্ষনীয় ব্যক্তি বা বস্তু" অর্থে যখন magnet শব্দটি ব্যবহৃত হয় তখন আকৃষ্ট ব্যক্তির আগে to এবং for Interchangeably ব্যবহৃত হতে পারে কিন্তু কখনো with বসতে পারে না। যেমন,

Right: This place is a great magnet to/for all tourists.
Wrong: This place is a great magnet with all
tourists.


74. Marry to/ with : কারো সঙ্গে কাউকে বিয়ে দেওয়া বুঝাতে marry with নয়, marry to ব্যবহৃত হয়। যেমন,

Right: He married her daughter to a doctor. Wrong: He married her daughter with a doctor.


75. Need / for / of : কোন কিছুর প্রয়োজন বুঝাতে need এর পরে preposition হিসেবে for এবং of দু'টাই বসতে পারে। তবে এদের ব্যবহারিক পার্থক্য নিম্নরূপঃ

They have an urgent need for money.
They are in need of money.


76. Neglectful of / to: কারো প্রতি উদাসীন অর্থে neglectful -এর পরে to নয়, of বসে। যেমন,

Right: He is neglectful of his children. 
Wrong: He is neglectful to his children.


77. Nominate for / as : কোন পদের জন্য মনোনায়ন করা বুঝাতে nominate বা nomination এর পরে   for এবং as কে interchangeably ব্যবহার করা যায়।যেমন,

We nominated him for/as president. 
Who got the nomination for / as / president?


78. In / to North : কোন দেশ বা অঞ্চলের অভ্যন্তরে কান স্থানের অবস্থান। বুঝাতে north, east ইত্যাদি দিকের আগে in বসে। যেমন, Rangpur is in the north of Bangladesh. পক্ষান্তরে, এক স্থান থেকে অন্যস্থানের দিক বুঝাতে to ব্যবহৃত হয়। যেমন,

Japan is to the east of Bangladesh.

অতএব, নিকের আগে in এবং to Interchangeable নয়।
 
Wrong: Rajshahi is to the west of Bangladesh. 
Wrong: India is in the west of Bangladesh.


79. Object to/against: কোন কিছুতে আপত্তি করা বুঝাতে verb হিসেবে object -এরপরে সব সময়ই সাধারণত to বসে। যেমন,

He objected to my proposal.
Wrong: He objected at / against my proposal. 
কিন্তু noun হিসেবে objection এর পরে to এবং against এর যে কোন একটা ব্যবহার করা যেতে পারে। যেমন,

I have no objection to this proposal. 
I have no objection against this proposal.


80. Parallel to / with / between: "সমান্তরাল" অর্থে parallel এর পরে to এবং with Interchangealy ব্যবহৃত হয়। যেমন, These two lines are parallel to/ with each other. কিন্তু parallel যখন noun হিসাবে "সাদৃশ্য" অর্থে ব্যবহৃত হয় তখন দুটি জিনিসের মধ্যে মিল বা সাদৃশ্য দেখাতে between preposition টি ব্যবহার করা হয়। যেমন,

There are some parallels between the two
systems.

Confused Prepositions: Part 3

41. Feed on / with: Feed verb-টির অর্থ "খাওয়ানো”, কিন্তু জীবজন্তু ও শিশুদের ক্ষেত্রে “খাওয়া”ও হয়। যেমন,

The mother is feeding her baby.
The cow feeds on grass.

যা খাওয়া বা খাওয়ানো হয় তার আগে on বসে। খাবারের আগে কখনো with বসে না। যেমন,

Right : They feed their dog on fresh meat... Wrong: They feed their dog with fresh meat.

পক্ষান্তরে, চামচ বা অন্য যা কিছু দিয়ে কাউকে কিছু খাওয়ানো হয় তার আগে with বসে। যেমন,

Right: She is feeding the baby with a spoon. Wrong: She is feeding the baby by a spoon.


42. Fight with / against / for : অর্থের দিক থেকে fight with এবং fight against এর মধ্যে কোন পার্থক্য নেই। যেমন,

We fought with/against Pakistan.

For ব্যবহৃত হয় যুদ্ধের কারণ অথবা কারো পক্ষে যুদ্ধ করা বুঝাতে। যেমন,

We fought for our freedom.
India fought for us in the liberation war.


43. Fix to/on / with: "Fix" অর্থ দৃঢ়ভাবে স্থাপন করা বা আটকানো। যার সঙ্গে কোন কিছু আটকানো হয় অথবা যার উপর কোন কিছু স্থাপন করা হয় তার আগে যথাক্রমে to এবং on ব্যবহৃত হয়। এখানে সঙ্গে বুঝাতে with ব্যবহার করা যাবে না। যেমন,

Right: I fixed the poster to the wall.
Right: We fixed a handle on the door.
Wrong: The handle was fixed with the door.

With ব্যবহৃত হয় যা দিয়ে কিছু আটকানো হয় তার আগে। যেমন,
I fixed it to the wall with a nail.
Wrong: I fixed it there by a nail. 


44. Foul with /on / against: খেলায় বেআইনীভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করাকে foul বলা হয়। যাকে foul করা হয় তার আগে preposition হিসেবে on বা against বসতে পারে। with কে সঠিক বলে মনে হলেও আসলে এই preposition টি সঠিক নয়। যেমন,

He was shown the red card for a foul on / against an opponent.
Wrong: for a foul with an opponent.


45. Free from / of / with: "Free" অর্থ যখন খারাপ কিছু থেকে মুক্ত বা নিরাপদ তখন free from বা free of এর যে কোন একটি ব্যবহার করা যাবে। যেমন,

He is free from / of anxiety.
I am now free /of my pain.

""Frec" অর্থ যখন generous বা দয়ালু তখন যা মুক্তভাবে দান করা হয় তার আগে with বসে। যেমন,

He is very free with his money.
Wrong: He is free for/ from advice.


46. Freedom from /of/for: যাদের নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা বা মুক্তি বুঝায় তাদের আগে from বসবে। যেমন,

Right: We gained our freedom from Pakistan.
Wrong: We gainst our freedom of Pakistan.

যে বিষয়ের বা ক্ষেত্রের স্বাধীনতা বুঝায় তার আগে of বসে। যেমন,
Right: They have no freedom of speech. Wrong: They have no freedom for speech.


47. Frightened at / by / of : বিশেষ কোন চিন্তায় বা ঘটনায় ভীত বোধ করলে তার আগে frightened at কিংবা frightened by ব্যবহৃত
হয়। যেমন,

He was frightened at /by the idea of flying. বিশেষ কোন ব্যক্তি, জন্তু বা বস্তুকে হঠাৎ ভয় পেলে তখন শুধুমাত্র by ব্যবহৃত হয়। যেমন,

I was frightened by the dog at the gate. Wrong : I was frightened at/ of the dog at the gate.

স্থায়ীভাবে কোন কিছুকে ভয় পেলে তখন' of ব্যবহৃত হয়। যেমন,
He is frightened of dogs/flying.


48. Furious with / at: "Furious" শব্দটির ব্যবহার "angry" শব্দটির মতই। কোন ব্যক্তির সঙ্গে রাগ বুঝাতে with এবং বস্তু বা অন্য কিছুর সঙ্গে রাগ বুঝাতে তার আগে at ব্যবহৃত হয়। যেমন,

He was furious with his wife.
He was furious at her delay.
Wrong: He was furious at his servant. 
Wrong: He was furious with being kept waiting.


49. Gain from / by কোন কিছু থেকে লাভবান হওয়া বুঝাতে শুধুমাত্র gain from নয়, gain by ও ব্যবহৃত হয়। যেমন,

You'll gain from/by the experience. 
What will you gain by delaying the meeting?


50. Gap in / between: কোন কিছুর মধ্যে ফাঁক বুঝাতে gap in ব্যবহৃত হয়। যেমন,

There was a gap in the fence. 
They allowed me a gap in the speech.

কিন্তু দু'টি জিনিসের মধ্যবর্তী ফাঁক বা দূরত্বকে বুঝাতে between Preposition টি ব্যবহৃত হয়। যেমন,
Three is a big gap between school and university. 
We had a gap between the two classes.

অর্থাৎ In -এর পরে একটি জিনিসের নাম এবং between-এর পরে দু'টি জিনিসের নাম বসাতে হবে।


51. Glance at / on / to: glance এর পরে on বা to বসতে পারে । ধুম at বসে। যেমন,

Right: I took a glance at her. 
Wrong: I took a glance on/ to her,


52. Good at / in / to / for: কোন কিছুতে দক্ষ অর্থে Good এর পরে in নয়, at ব্যবহৃত হয়। যেমন,

Right: He is good at drawing. 
Wrong: He is good in/for drawing.

"উপকারী” অর্থে good -এর পরে to নয়, for ব্যবহৃত হয়। যেমন,
Right: Exercise is good for health.
Wrong: Exercise is good to health.

"দয়ালু" অর্থে good এরপরে to বসে। যেমন,
He was very good to me. 
Wrong: He was very good at me.


53. Greet with / by : যা দ্বারা অভিবাদন জানানো হয় তার আগে with এবং by এর মধ্যে যে কোন একটি preposition ব্যবহার করা যায়।
যেমন,
She greeted me with a kiss. 
They greeted me by loud cheers.

কিন্তু যে বা যারা অভিবাদন জানাবে passive voice -এ তার বা তাদের আগে with নয়, শুধু by বসাতে হবে। যেমন,
 He was warmly greeted by the audience.


54. Grimace at / to / with verb হিসেবে "grimace" অর্থ কষ্ট, বিরক্ত ইত্যাদি প্রকাশের জন্য মুখবিকৃতি করা। যার প্রতি মুখবিকৃতি করা হয় বা ভেংচি কাটা হয় তার আগে with বা to নয়, at ব্যবহৃত হয়। যেমন,

Right: The teacher grimaced at my work. Wrong: He grimaced to / with my work.

কষ্ট, বিরক্ত, ইত্যাদি যে অনুভূতি প্রকাশের জন্য মুখবিকৃতি করা হয় তার আগে with বসে। যেমন,

She grimaced with pain.
wrong: She grimaced in / for pain. 


55. Grudge against / at / with: "grudge" যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন তার পর কোন preposition ব্যবহার করতে হয় না। যেমন,

Right: I don't grudge you,
Wrong: I don't grudge against you.

কিন্তু grudge যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন যার প্রতি বিদ্বেষ পোষন করা হয় তার আগে preposition হিসেবে শুধুমাত্র against বসতে পারে, at বা with নয়। যেমন,

He has a grudge against me.
Wrong: He has a grudge at / with me.


56. Haggle over / about/ on/ with : কোন জিনিস কেনার সময় দর কষাকষি বুঝাতে দামের আগে Preposition হিসেবে on বা with নয়, over বা about বসে। যেমন,

Wrong: They are haggling on / with the price.
Right: They are haggling over/ about the price of the ox.

with ব্যবহার করা যেতে পারে যার সঙ্গে দরাদরি করা হয় তার আগে। যেমন,
He is haggling with the shopkeeper.


57. Hard on / to / with: কারো প্রতি নির্দয় হওয়া বুঝাতে hard এর পরে on, to এবং with এই তিনটি preposition ই মনে আসতে পারে। কিন্তু এক্ষত্রে on ই শুধু appropriate, অন্য দু'টো appropriate নয়। যেমন,

Wrong: He was very hard to/with me.
Right: He was very hard on me.

হতে পারে -
I said some hard things to her.


58. Harmful for / to : যার জন্য ক্ষতিকর তার আগে for নয়, appropriate prepostion to; যেমন,

Smoking is harmful to health. 
Wrong: Smoking is harmful for health..


59. Help with / in / for: কোন কাজে সাহায্য করা বুঝাতে সেই কাজের আগে in বা for কে appropriate মনে হতে পারে কিন্তু এখানে with ব্যবহৃত হয়। যেমন,

Right: Can you help me with the washing ? Wrong: Can you help me in the washing ?


60. Identical to / with কোন একটি জিনিস অন্য একটি জিনিসের মত হলে identical শব্দটির পরে preposition হিসেবে to এবং with + interchangeably ব্যবহার করা যেতে পারে। যেমন,
This room is identical to/with that. 
Her voice is identical to/ with yours.

Confused Prepositions: Part 2

21. Convenient for / to : সুবিধাজনক” অর্থে convenient এর পরে for কিংবা to যে কোন একটি preposition বসতে পারে। যেমন,

This house is convenient for / to me.

কিন্তু convenient যখন কোন জায়গার "কাছে” অর্থে ব্যবহৃত হয় তখন এর সঙ্গে শুধুমাত্র for বসে। এক্ষেত্রে to প্রযোজ্য নয়। যেমন,

Right: This house is convenient for shops.
Wrong: This house is convenient to shops.


22. Correspond to/ with : কোন কিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া বুঝাতে correspond -এর সঙ্গে to এবং with এর মধ্যে যে কোন একটি ব্যবহার করা যায়। যেমন, 
Your work does not correspond to/ with what you say.

কিন্তু নিয়মিত চিঠি লেখা অর্থে correspond -এর সঙ্গে শুধুমাত্র with বসে, কখনোই to বসতে পারে না। যেমন,

They always correspond with each other. 
Wrong: They always correspond to each other.


23. Demand of / for: কোন কিছুর চাহিদা বুঝাতে demand এর পরে of preposition -টিকে সঠিক মনে হতে পারে। কিন্তু এক্ষেত্রে of এর ব্যবহার Idiomatic নয়। Demand এর পরে সর্বদাই for ব্যবহৃত হয়। যেমন,

Wrong: There is great demand of this book. 
Right: There is great demand for this book.
অথবা 
Right: This book is in great demand.


24. Die of /in: ক্ষুধা বা রোগে মৃত্যু হলে die এর পরে of এবং দূর্ঘটনায় মৃত্যু হলে in ব্যবহৃত হয়। যেমন,

He died of hunger / cancer.
My father died in a car accident.
Wrong: He died in / from cancer.
Wrong: He died of an accident.


25. Different from / to / than: "ভিন্ন" অর্থে different -এর পরে from to এবং than এই তিনটি preposition -এর যে কোন একটি ব্যবহার করা যায়। যেমন,

The two sisters are quite different from/to/ than reach other.

from এবং to হচ্ছে British usage এবং than হচ্ছে American usage : এই তিনটি preposition এর মধ্যে from-ই বেশী ব্যবহৃত হয়।


26. Discuss about / with: আমরা কারো সঙ্গে কোন বিষয়ে আলোচনা করতে পারি। কোন বিষয়ে আলোচনার ক্ষেত্রে কোন preposition ব্যবহারের দরকার নেই। এখানে about Preposition টির কোন প্রয়োজন নেই। যেমন,

Wrong: We discussed about the matter. Right: We discussed the matter. 

কিন্তু কারো সঙ্গে আলোচনা বুঝাতে with prepositionটি ব্যবহার করতে হবে। যেমন, 
We discussed the matter with the Principal.


27. Disqualify for/ from : Disqualify অর্থ হচ্ছে "কোন কিছু করার অযোগ্য ঘোষনা করা”। কেউ যে কাজের জন্য অযোগ্য কিংবা যে কারণে অযোগ্য তার আগে for ব্যবহৃত হয়। যেমন,

His ill health disqualified him for the job. 
He was disqualified for taking drugs.

যে কাজ করতে অযোগ্য ঘোষনা করা হয় তার আগে নিম্নোক্ত ফর্মুলায় for এর পরিবর্তে from ব্যবহৃত হয়। যেমন, 
His ill health disqualified him from getting the job.


28. Distinguish between / from "Distinguish" verb-টিকে intransitive এবং transitive দু'ভাবেই ব্যবহার করা যায়। Intransitive verb এর ক্ষেত্রে between preposition টি ব্যবহৃত হয়। যেমন,

He can't distinguish between right and wrong. 

কিন্তু transitive verb এর বেলায় from preposition টি ব্যবহৃত হয়। যেমন,
He can't distinguish right from wrong.
Wrong: He can't distinguish from right and
wrong.


29. Divide into/ between / with : কোন জিনিসকে বিভিন্ন অংশে ভাগ করা বুঝাতে divide into ব্যবহৃত হয়। যেমন, 
Divide the mango into two parts.

বিভিন্ন জনের মধ্যে ভাগ করা বুঝাতে preposition হিসেবে between কিংবা among ব্যবহৃত হয়। যেমন,
Divide the mango between/ among the boys.

কারো সঙ্গে কোন কিছু ভাগ করে নেওয়া বুঝাতে Divide with ব্যবহৃত হয়। যেমন,
Divide the mango with your sister.


30. Empty out of Empty শব্দটি adjective এবং verb দু'ভাবেই ব্যবহৃত হতে পারে। বাক্স, থলে ইত্যাদি কোন আধার খালি করা বুঝাতে optional preposition হিসেবে out ব্যবহৃত হতে পারে। যেমন, 
I asked him to empty out the box.

কিন্তু আধারের ভিতরে জিনিস বের করে ফেলা বুঝাতে নীচের ফর্মুলায় of preposition-টি প্রযোজ্য। যেমন,
He emptied the box of its contents.


31. Encrusted in / with / by : কোনকিছু দিয়ে সম্পূর্ণভাবে আবৃত হয়ে যাওয়া বুঝাতে encrusted in এবং encrusted with expression দু'টি interchangeably ব্যবহৃত হতে পারে। যেমন,
The shoes are encrusted in / with mud.
The crown was encrusted in/with jewels.

কিন্তু by preposition টি এখানে মোটেই প্রযোজ্য নয়।
Wrong My shoes were encrusted by mud..


32. Enter for / in : কোন প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ইচ্ছা ব্যক্ত করার ক্ষেত্রে enter for ব্যবহৃত হয়। যেমন, 
Have you entered for the chess competition?
Many new runners have entered for the race.

কোথাও অর্ন্তভূর্ক্ত করা বুঝাতে ênter in ব্যবহৃত হয়। যেমন,
His name is entered in the list.
Many new words are entered in this edition of the dictionary.


33. Enthusiasm for / about: কারো কোন কিছু করার আগ্রহ বুঝাতে enthusiasm এর পরে for বসে। যেমন,
He has boundless enthusiasm for work.

পক্ষান্তরে কেউ যদি অন্য কারো কোন বিষয়ে বা কাজে আগ্রহ দেখান বা সে সম্পর্কে জানতে চান তাহলে enthusiasm এর পরে about ব্যবহার করতে হবে। যেমন,
He had a lot of enthusiasm about my thesis. 

অতএব, enthusiasm -এর পরে preposition হিসেবে for এবং about interchangeable নয়।


34. Envy at / of / towards: Envy যখন verb হিসেবে ব্যবহৃত হয়। তখন এর পর কোন preposition লাগে না। যেমন,
I envy you.
I envy your car.

কিন্তু noun হিসেবে envy-এর পরে কি preposition ব্যবহার করতে হবে তা নিয়ে অনেক সময় confusion হয়। এখানে সঠিক preposition -এর ব্যবহার দেখানো হলো।

He was full of envy at/towards my new car.
My new car was the envy of all my friends.


35. Equal in/to/ with : দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু যে ক্ষেত্রে সমান হয় তা বুঝাতে equal in ব্যবহৃত হয়। যেমন,

The two rooms are equal in length. 
The two groups were equal in number.

একটি জিনিস অন্য যে জিনিসটির সমান হয় তার আগে to কিংবা with ব্যবহৃত হয়। যেমন, 
This room is equal to that one.


36. Essential to/fox / of : যার জন্য কোন কিছু অত্যাবশ্যক তার আগে Essential to এবং essential for interchangeably ব্যবহৃত হতে পারে। যেমন,
Regular exercise is essential to/for health.

কিন্তু noun হিসেবে essential -এর পরে of ব্যবহৃত হয়। যেমন: 
Water is an essential of life.


37. Exchange for / with "Exchange" অর্থ বিনিময় করা। যে জিনিসের বিনিময়ে কোন কিছু দেয়া হয় তার আগে for preposition টি ব্যবহার করতে হবে, with নয়। যেমন,
Right : Can I exchange my takas for dollars?
Wrong: Can I exchange my takas with dollars? 

যে ব্যক্তির সঙ্গে কোনকিছুর বিনিময় করা হয় তার আগে with ব্যবহৃত হয়। যেমন,
I exchanged seats with the girl. 

এই বাক্যে কোন অবস্থাতেই for ব্যবহার করা যাবে না।


 38. Expect from / of : কারো কাছে থেকে কোন কিছু প্রত্যাশা করা বুঝাতে expect from ব্যবহৃত হয়। যেমন,
I expect some help from you.

পক্ষান্তরে "expect of একটি phrasal verb যার অর্থ কেউ কিছু হবে বা করবে বলে মনে করা। যেমন,
I didn't expect such rudness of you. 
অর্থাৎ, আমি ধারনাই করতে পারিনি যে তুমি এতটা রূঢ় হবে।


39. Fascination on / with/for/over : কাউকে কোনকিছু মুগ্ধ বা আকর্ষণ করলে ব্যক্তির আগে এবং fascination শব্দটির পরে on কিংবা with preposition হিসেবে ঠিক বলে মনে হতে পারে। কিন্তু ব্যবহার ভেদে সঠিক preposition হচ্ছে for এবং over. 
যেমন,
Chinese art has a great fascination for me.
That work of art excercised a great. fascination over me. 
Wrong : It has a fascination on / with me.


40. Fasten to / with/on : "Fasten" অর্থ দৃঢ়ভাবে বাঁধা বা আটকানো। কোন কিছু যার সঙ্গে আটকানো হয় তার আগে with নয়, to বসাতে হবে। যেমন,
He fastened the notice to the board.
Wrong: He fastened the notice with the board. 

with বসবে যা দিয়ে কোন কিছু আটকানো হয় তার আগে। যেমন,
I fastened the stamps with some glue.
Wrong : I fastened the stamps by some glue. 

কারো উপর দৃষ্টি নিবদ্ধ করা বুঝাতে fasten-এর পর on ব্যবহৃত হয়। যেমন,
He fastened his eyes on the girl.

Confused Prepositions: Part 1

1. Affiliate with / to : এটি এমন একটি verb যা transitive এবং intransitive দু'ভাবেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ বড় কোন প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করা বা হওয়া। এর সংগে with কিংবা to preposition ব্যবহার করা যাবে। যেমন,

This college was affiliated with / to Rajshahi University.
কিন্তু এর noun form " affiliation" এর পরে with এবং to interchangeable নয়। এখানে শুধু with ব্যবহার করতে হবে। যেমন,

We have no affiliation with them. 
Wrong: We have no affiliation to


2. Agree with / to: কারো সঙ্গে কোন বিষয়ে একমত হওয়া বুঝাতে ব্যক্তিগত noun এর আগে agree with ব্যবহৃত হয়। যেমন,

I don't agree with you about her age.

Agree to অর্থ accept বা গ্রহন করা। এটি ব্যবহৃত হয় সাধারণতঃ plan, proposal, suggestion জাতীয় শব্দের পূর্বে। যেমন, I don't agree to your proposal. দু'টি তথ্য বা বক্তব্য একরকম হওয়া বুঝাতে agree with ব্যবহৃত হয়। যেমন,

Their statements don't agree with each other. 
Wrong : To agree to a person / with a plan.


3. Aim at / for: আঘাত করার উদ্দেশ্যে কোন কিছুর দিকে কোন অস্ত্র তাক করা অর্থে aim at ব্যবহৃত হয়। এই অর্থে aim at এবং aim for Interchangeable নয়। যেমন,

Right: He aimed his gun at me.
Wrong: He aimed his gun for me.

কিন্তু কোন কিছু অর্জনের জন্য প্রচেষ্টা চালানো অর্থে aim এর পরে preposition হিসেবে at কিংবা fox এর যে কোন একটি বসতে পারে। যেমন,

They aimed at/for an increase in production.


4. Amazed at / by: কোন কিছু দেখে বা শুনে বিস্মিত হওয়া বুঝাতে amazed -এর পরে at এবং by -এই preposition দু'টির যে কোন একটি ব্যবহার করা যায়। যেমন,

I was amazed at / by her beauty. 
He was amazed at / by her silence.

Preposition ছাড়াও amazed ব্যবহৃত হতে পারে কিন্তু ভুল preposition প্রযোজ্য নয়। যেমন,

Right: I was amazed to hear the news. Wrong: I was amazed for / with the news.


5. Angry with/at: কোন ব্যক্তির উপর রাগ বুঝাতে Angry with ব্যবহৃত হয়। যেমন,

He was angry with me for keeping him waiting.

কোন ব্যাপারে কেউ রেগে গেলে তা প্রকাশ করতে angry at ব্যবহৃত হয়।

যেমন, He was angry at my delay.

অতএব এ দু'টি preposition interchangeable নয়। যেমন,
 Wrong: He was angry at his brother. 
Wrong: He was angry with my delay.


6. Attitude to / towards : যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতি কারো দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে attitude শব্দটির পরে to এবং towards preposition দু'টিকে interchangeably ব্যবহার করা যায়। এতে কোন confusion -এর অবকাশ নেই। যেমন,

What's your attitude towards / to this man?
অথবা,
What's your attitude to/towards this idea? তবে এখানে অন্য কোন preposition প্রযোজ্য নয়।


7. Blind in/to : এক চোখ বা উভয় চোখের অন্ধত্ব বা দৃষ্টিহীনতা বুঝাতে blind এর পরে in Preposition টি ব্যবহৃত হয়। যেমন,।

He is blind in one eye.
The man was blind in both of his eyes.

কিন্তু মন্দ কিছু বুঝতে বা ধরতে না পারা বা না চাওয়া বুঝাতে blind to ব্যবহৃত হয়। যেমন,

He is blind to his son's faults.
They were blind to the consequences of their policy. 
Wrong : He is blind in / of her faults.


8. Boast about/ of : নিন্দার্থে ব্যবহৃত boast শব্দটির পরে about এবং of preposition দু'টির যে কোন একটি ব্যবহার করা যাবে। যেমন,

He always boasts about / of his children. Wrong: He boasts for / with his children.


9. Bow before / to: কারো সামনে মাথা নত করা বুঝাতে bow -এর পরে before এবং to-কে interchangeably ব্যবহার করা যাবে। যেমন,

They bowed before/ to their king. 
Muslims bow before / to Allah.


10. Busy with / for: কোন কাজে ব্যস্ততা বুঝাতে busy with ব্যবহৃত হয়। Busy for ব্যবহার করলে তা idiomatic ইংরেজী হবে না। যেমন,

Right: He was busy with his assignment. Wrong: He ws busy for his assignment.

Preposition ছাড়াও Busy ব্যবহার যায়। যেমন, 

I was busy writing my asssignment. 
Wrong: I was busy for writing my assigment.


11. Buy for / with: কোন জিনিসের দাম বুঝাতে buy এর পরে with না বসিয়ে for বসাতে হবে। যেমন,

He bought the umbrella for 5 dollars. Wrong: He bought it with 5 dollars.

অবশ্য কোন কিছুর দাম নির্ধারণের ক্ষেত্রে টাকার আগে at ব্যবহৃত হয়। যেমন,

The price of the house was fixed at 10 lac taka.


12. Capable of / for: Capable এর পরে সব সময়ই of বসে, কখনোই for বসে না। যেমন,

Rigtht: He's not capable of doing this work. Wrong: He's not capable for doing this work.

Right:  He is capable of murder.
Wrong: He is capable for murder.


13. Clash with / between / against : ব্যবহারিক পার্থক্য অনুসারে clash এর পরে  preposition হিসেবে  with কিংবা between বসতে পারে। যেমন,

Police clashed with demonstrators.
Her wedding clashed with my exam. 
There was a clash between the two armies.

কিন্তু clash এর পরে against preposition টিকে ঠিক বলে মনে হলেও আসলে এটা ঠিক নয়। যেমন,

Wrong: They clashed against each other. Right: They clashed with each other.


14. come from / of : কারো জন্মস্থান বা বাসস্থান বুঝাতে come from ব্যবহৃত হয়। যেমন,

Where do you come from? 
I come from Sirajganj.

কিন্তু যে বংশ বা পরিবারে কারো জন্ম হয়েছে তা বুঝাতে come of ব্যবহাত হয়। যেমন,

He comes of a noble family.
অতএব come এর পরে from এবং of interchangeable নয়।যেমন,

Wrong: He comes of Dhaka.
Wrong: She comes from a Muslim family. 


15. Comment about / on / upon : comment যখন noun হিসাবে ব্যবহৃত হয় তখন তার পরে preposition হিসেবে about কিংবা on বসে। যেমন,

He made a comment about my health. 
I made a comment on her appearance.

কিন্তু comment যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন তার পরে about ব্যবহার করা যায় না। এক্ষেত্রে  যেমন, on বা upon কে Interchangeably ব্যবহার করা যায়।

Wrong: Comment about the starting of the play. 
Right : Comment on/ upon the starting of the play.


16. Compare to / with : বেশীর ভাগ ক্ষেত্রেই compare এর পরে to এবং with কে interchangeably ব্যবহার করা যায়। যেমন, Dhaka is quite large, compared to/ with Chittagong. 
These things can be compared to/with each other. 

তবে যখন দু'টি জিনিসের মধ্যে মিলের উপরই বেশী জোর দেওয়া হয় তখন compare to ব্যবহৃত হয় এবং যখন মিল এবং অমিল দুইই দেখানো উদ্দেশ্য হয় তখন compare with ব্যবহৃত হয়। যেমন, 

She is compared to a rose.
Compare drama with novel.


17. Compete with / against : কারো সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে compete- এর পরে with এবং against এর মধ্যে যে কোন একটি preposition ব্যবহার করা যাবে। যেমন,

They are always competing with/ against each other.

দু'টি preposition পরস্পর বিপরীতার্থক হলেও এক্ষেত্রে একই অর্থে ব্যবহার করতে কোন সমস্যা নেই।


18. Concerned about / for: সাধারণ কোন বিষয়ে সার্বক্ষনিক উদ্বিগ্নতা প্রকাশের ক্ষেত্রে concerned about ব্যবহার করা যেতে পারে। যেমন,

I am never concerned about what other people think about me. 
পক্ষান্তরে, বিশেষ মুহূর্তে বিশেষ কোন কারণে উদ্বিগ্নতা প্রকাশের জন্য concerned for ব্যবহার করা হয়। যেমন, 

His mother was concerned for his safety when he didn't come home at the usual time.


19. Condole with / on/ over Condole অর্থ "শোক প্রকাশ করা" বা সমবেদনা জানানো"। যাকে সমবেদনা জানানো হয় তার আগে with ( কোন বিকল্প নেই) এবং যে জন্য সমবেদনা জানানো হয় তার আগে on কিংবা over ব্যবহার করতে হবে। যেমন,

He condoled with me on/over my mother's death.
Wrong : He condoled me at my mother's death.


20. Contrast between / to/ with : Contrast যখন noun হিসেবে ব্যবহৃত হয় তখন দু'টি জিনিসের মধ্যে পার্থক্য বা বৈপরিত্য বুঝাতে between এবং কোন কিছুর সঙ্গে পার্থক্য দেখাতে to বা with বসে। যেমন,

There's a sharp contrast between the two
sisters.
In contrast to / with your belief, he has failed the exam.

কিন্তু contrast যখন verb হিসেবে ব্যবহৃত হয় তখন এর পর with ছাড়া আর কোন preposition বসতে পারে না। যেমন,

Right: Contrast this play with that one. 
Wrong: Contrast this play to that one.

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══