Showing posts with label Article: A - An - The. Show all posts
Showing posts with label Article: A - An - The. Show all posts

সংক্ষেপে Article - A, An, The নিয়ে আলোচনা

Article এর ব্যবহার 

সাধারণত A, An এবং The এর ব্যবহার কে Article বলে।  

Article দুই প্রকার -
1. Indefinite Article
2. Definite Article

Indefinite Article: A এবং An কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বুঝায়। 

Indefinite Article Singular Countable Noun এর পূর্বে বসে। 

Example:

 ⇒He bought a pen.

 ⇒The boy took an egg.


Definite Article: The কে Definite Article বলে। কারন ইহা এক বা একাধিক বস্তুু বা প্রাণিকে নির্দিষ্ট করে বুঝায়।

Definite Article, Singular এবং Plural উভয় প্রকার Noun এর পূর্বে বসে।

Example:

⇒The man is mortal.

A, An, The: 
Article a, an, the এর ব্যবহার মূলত নির্ভর করে এর পরের noun টির pronunciation (উচ্চারণের) উপর। এগুলোকে আবার determiner বলা হয়।

নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ

Article “a” এর ব্যবহার

✬ Consonant sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound প্রকাশ করে) এর পূর্বে article “a” বসে। মনে রাখবেন countable noun এ consonant sound মানে “a”. A baseball, a boy, a car etc.

✬ Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে। যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.

✬ “O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.


Article “an” এর ব্যবহার

✬ Singular countable noun এর প্রথম বর্ণ যদি vowel (a, e, i, o, u)দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.

✬ প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A(M:এম-AM), an LLB(L:এল-AL), an SDO(S: এস-AS) etc.

✬ H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে। যেমনঃ
an hour(আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।


Article “the” এর ব্যবহার

✬ কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article “the” বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article “the” বসে। যেমনঃ This is a nice picture. Give me the picture.

✬ Uncountable noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী
uncountable noun এর পূর্বে the বসতে পারে।

✬ Cardinal number (1,2,3……..) পূর্বে article বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ১,২,৩…সংখ্যা হিসাবে তারিখ থাকে।  ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি। 

অপরপক্ষে first, second, third…. ইত্যাদি ordinal number এবং ordinal number এর পূর্বে the বসে। যেমনঃ The first, the second, the third ইত্যাদি।

নিচের কবিতার শব্দগুলোর আগে article the বসে।

চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।

★★★ এবার এসো আমরা ছন্দে ছন্দে the এর ব্যবহার শিখি

নদী,সাগর দ্বীপ পুঞ্জ
জাহাজাদি ঘিরি,পর্বত
চন্দ্র,সূর্য গ্রহ তারা,আরো যত বিশব ধারা
পৃথিবীতে একটি আছে যত
তার পূর্বে the বসবে নেই ভিন্নমত।

যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean,  the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October, the U.S.A, the United Kingdom.



► যেসব স্থানে Article বসে না –

★ a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word
এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।

★ যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন article বসে না।

★ “ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS) অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি, পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess) এসব বিষয় non count – করোনা অবহেলা” যেমনঃ bread, wood, oil, rice etc.
breads ×, a wood×, one oil ×, rice are × is √ eaten by me.



★★★ বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ★★★

🔯He learned --English when he was in the USA.(×)
🔯My neighbor is a photographer, let’s ask him for -- advice about color films.(×)
🔯He is -- European.(a)
🔯I only want -- little sugar in my tea. Please.(a)
🔯Metre is --unit of length.(a)
🔯-- AIDS virus infection is incurable.(×)
🔯He leads -- comfortable life.(a)
🔯He made -- few mistakes.(a)
🔯--Agriculture is an important activity in Bangladesh.(×)
🔯I need -- piece of soap to wash my dress with.(a)
🔯--Scenery is not the only thing that tourists want to see.(×)
🔯গুরুত্বপূর্ণ আরো প্রশ্ন🔯
🔯Dhaka stands on--Buriganga.--(the)
🔯I am awarded--gold medal.--(a)
🔯He lives--comfortable life.--(a)
🔯--milk is a nutritious food.--(no article)
🔯Have you seen--ewe?--(a)
🔯I read --daily ittefaq everyday.--(the)
🔯--virtuous are happy.(The)
🔯Of---two girls she is the better.-(the)
🔯It is --fact.--(a)
🔯--Bay of Bengal is to--south of Bangladesh.--(The, the)
🔯He has spent--lot of money.--(a)
🔯Dhaka is--London of Bangladesh.--(the)
🔯He took --short sleep.--(a)
🔯It is --ugly creature.--(an)
🔯Wait for--hour more.--(an)
🔯I saw--one eyed man.--(a)
🔯The cow is--useful animal.--(a)
🔯I am--MBBS.--(an)
🔯His interest in--English literature is great.--(no article)
🔯She will go and see--time.--(a)
🔯He can speak English like--Englishman.--(an)
🔯--Bangalees are a brave Nation.--(The)
🔯Shylock was--usher, wasn't he?--(an)
🔯He plays--piano well.--(the)
🔯There is --university at Savar.--(a)
🔯Honesty is--great virtue.--(a)
🔯--dog was crossing--bridge with--piece of meat in its mouth.--(A,a,a)
🔯I still have--money in my pocket.--(a little)
🔯I have never seen--airplane before.-(such a large)
🔯He has--M.A from a public University.--(an)
🔯Man এর পূর্বে কোন article বসালে মানবজাতি বোঝায়?-(কোনোটিই নয়)
কোনটি vowel নয়?--(y)
🔯কোনটিতে article এর সঠিক প্রয়োগ নেই?--(an University)
🔯Rabindranath is--Shakespeare of Bangladesh.--(the)
🔯He lives--comfortable life.-(a)
🔯Have you seen--ewe?--(a)
🔯He went to--hospital because he had--heart attack.--(no article)

Articles

Articles

A, an এবং the কে Article বলে।

Article দুই প্রকার।

  1. Indefinite Article and
  2. Definite Article.

Indefinite Article:

A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।

Example- He has a pen.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.


Definite Article

The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

Example-I saw the bird.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.


Use of A and An

1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.

2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse, a historian, an honest man, an hour.

3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.

4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.

5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.


Other uses of A and An

1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.

2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।
যেমন- He bought an orange, He lives in a tiny room.

3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

4. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে।
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.

5. Few, little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.

6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score, ইত্যাদির পূর্বে a বসে।

7. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে।
- What a beautiful lady!
- How nice a bird!

8. Singular common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে।
- He is rather a gentleman.
- You are but a child.

9. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে।
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.


Articles (Use and Omission):

Omission of a/an:

1. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে.

Incorrect- We have a dinner at 8.00 pm.
Correct- We have dinner at 8.00 pm.

Incorrect- We had good breakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.

2. Plural noun এর পূর্বে a/an বসে না।
- Birds are beautiful.
- Cows are useful.

3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
- He gave me some information.
- We take tea.
- He drinks water.

তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে।
যেমন – Give me a glass of water.


Use of definite article:

  1. নির্দিষ্ট করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
    - The boy is reading.
    - The girl is singing.
  2. এক জাতীয় সকলকে বুঝাতে singular common noun এর পূর্বে the বসে।
    - The cow gives us milk.
    - The rose is beautiful flower.
  3. মানবজাতি man and women এর পূর্বে the বসে না।
    Incorrect – The man is mortal.
    Correct - Man is mortal.
  4. নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
    যেমন – The Andamans, The Himalayas, The Titanic.
  5. ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে the বসে।
    যেমন – The holy Quran, The Daily sun.
  6. একক বস্তু – পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি নামের পূর্বে the বসে।
    The sun, The earth, The moon.
  7. বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে the বসে।
    - The U.S.A, the panjab.
  8. তারিখের নামের পূর্বে the বসে।
    যেমন - The 10th March.
  9. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
    যেমন – The rich, The poor, The Muslims.
  10. Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
    যেমন – He is the best boy in the class.
  11. Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।
    যেমন – The Diamond of Africa is famous.
  12. Proper noun এর পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
    যেমন – The great Akbar was a mighty ruler.
  13. বংশ বা পরিবারের পরিচয়জ্ঞাপক নাম plural হলে তার পূর্বে the বসে।
    যেমন – The khans, The Pathans.
  14. সংখ্যা প্রকাশক word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
    যেমন – Eggs are sold by the dozens.
  15. Musical instrument এর পূর্বে the বসে।
    যেমন – I can’t play the Guitar. The cowboy can play the flute well.
  16. কোন কোন যন্ত্র এবং আবিস্কারের পূর্বে the বসে।
    যেমন – Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
  17. Singular designation এর পূর্বে the বসে।
    যেমন – The president, The Prime Minister, The headmaster.


Omission of definite article:

  1. বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
    যেমন – The Gitanjoli of Robindranath.
  2. রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
    যেমন – He is going to park.
  3. ভাষার নামের পূর্বে the বসে না।
    যেমন – Bangla is our mother lsnguge. English is an international language.
  4. কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
    যেমন – The English language is international.
  5. হ্রদের নামের পূর্বে the বসে না।
    যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.
  6. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
    যেমন – Friday is holyday.
  7. রোগের নামের পূর্বে the বসে না।
    যেমন – Fever has broken out in the home.
  8. Allah or God এর নামের পূর্বে the বসে না।
    যেমন – Allah has created us.
  9. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না।
    যেমন – Raise your right hand. Put off your shirt.
  10. ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
    যেমন – by bus, by train, by launch.

Articles

Article কাকে বলে? কত প্রকার ও কি কি?

Article হলো মূলত adjective যা কোনো noun নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে ।

Articles are basically adjectives defining a noun as specific or unspecific. The and a/an are called articles.

Example:

  • The boy was standing on the
  • After working for a long time, a cup of tea really stimulates us.

প্রথম উদাহরণে, article “the’ a boy কে এবং আবার a roof কে নির্দিষ্ট  করে নির্দেশ করছে।

দ্বিতীয় উদাহরণে, article “a” অনির্দিষ্টভাবে যেকোনো “long time” কে এবং যেকোনো “cup of tea” কে নির্দেশ করছে।

Classification:  

In English, articles are classified into two types:

ইংরেজিতে দু’ধরণের  article আছে:

  • Definite Article and
  • Indefinite Article

Definite Article

“The” শব্দটিকে definite article বলা হয় । এটি nounকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় ।

“The” is referred to as a definite article. It is used to modify specific or particular nouns.

Example:

  • I really liked the book you gave me.

এখানে article “the” নির্দিষ্ট করে বইটিকে বোঝাচ্ছে যা আমাকে কেউ দিয়েছে ।

Indefinite Article

A/an শব্দটিকে indefinite article বলা হয় । অনির্দিষ্ট noun কে বোঝাতে A/an ব্যবহৃত হয় ।

The word a/an is called an indefinite article. A/an is used to refer to non-specific or non-particular nouns.

Example:

  • I am looking for a book of arts.

এখানে article “a” সাধারণভাবে যেকোনো arts এর বইকে বোঝাচ্ছে ।

  • I am looking for an English book.

এখানে article “an” সাধারণভাবে যেকোনো English বইকে বোঝাচ্ছে ।

Use of Articles:

নিচে বিভিন্ন স্থানে  article এর ব্যবহার বর্ণিত হলো ।

General and Exceptional Use of a/an:

সাধারণত একটি consonant দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে “a” ব্যবহৃত হয়। একটি vowel (a, e, i , o, u) দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে “an” ব্যবহৃত হয় ।

Generally, “a” is used before a word starting with a consonant to denote a non-specific thing. “An” is placed before a word that starts with a vowel (a, e, i, o, u) to denote a non-specific thing.

Example: 

  • I saw a dog there.
  • I saw an ant on the cake.

এই নিয়মটির কিছু ব্যাতিক্রম আছে । যেমন: যদি কোনো শব্দের প্রথম অক্ষর consonant হয় কিন্তু এটি vowel এর মতো করে উচ্চারিত হয় তবে এর আগে “a” এর পরিবর্তে “an” ব্যবহৃত হয় ।

Example: 

  • She is an honorable member of the Parliament.
  • My father was an honest doctor.

আবার কোনো শব্দ যদি vowel দিয়ে শুরু হয় কিন্তু consonant এর মতো উচ্চারিত হয় তবে এর আগে “an” এর পরিবর্তে “a” ব্যবহৃত হয় ।

Example: 

  • This is a UK based company.
  • This is a university where students can study in a sound environment.

General Use of “The”:

Singular/Plural noun কে নির্দিষ্ট করতে এর আগে “The” ব্যবহৃত হয় ।

“The” is used before singular/plural nouns to specify it.

Example: 

  • The student I met at the library was really
  • The boys of this school are good at Football. 

Indefinite/ Definite article before an Adjective:

কখনো কখনো একটি article একটি adjective দ্বারা নির্দিষ্ট noun কে নির্দেশ করে । শব্দের ক্রমটা এমন হবে :

Sometimes an article denotes a noun modified by an adjective. The order of the words will be as follows:

Article+ Adjective+ Noun

Example

  • I saw the little girl singing in the party.
  • This is a small gift from
  • I heard an interesting news on TV.

Articles before Countable and Uncountable Nouns:

A/an শুধুমাত্র countable noun এর পূর্বে ব্যাবহৃত হয় ।

A/an can be used before the countable nouns only.

Example:

  • Give me a glass of water.
  • She wants a bottle of milk.

আপনারা বলতে পারবেন না “Give me a water” /“She wants a milk” ।

“Uncountable noun” গুলোর আগে The ব্যাবহৃত হতে পারে অথবা article কে সম্পূর্ণভাবে বাদ দেয়া যায় ।

Example:

  • “Give me the water” (specific water) or “Give me water” (any water).
  • “She bought the milk from this market.” (specific milk) Alternatively, “She bought milk from this market.” (any milk)

Never use an article before a Pronoun:

Pronoun এর আগে কখনো article ব্যবহার করা উচিত না । Pronoun, noun এর পরিবর্তে ব্যবহৃত হয় কারণ একই noun বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে । Pronoun একটি noun কে নির্দেশ করে তাই এর আগে article ব্যবহারের কোনো প্রয়োজন নেই । যদি আপনি ব্যবহার করেন তবে দুবার নির্দেশ করা হবে যা ভুল ।

Articles should never be used before pronouns. Pronouns are used instead of nouns because if you use the same noun time and again, it will not sound good. A pronoun is specifying a noun, so there is no need to use an article before it. If you use, there would be a double specification which is wrong.

Example:

  • She is reading the my (Incorrect)
  • She is reading my book. (Correct)

Never use an article before Real Nouns:

Real noun এর আগে কখনো article ব্যবহার করা উচিত না । যেমন: মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয় , পাহাড় , হ্রদ , মহাদেশ প্রভৃতির নাম ।

Articles should never be used before real nouns, i.e., names of people, places, countries, languages, academic subjects, mountains, lakes, islands, continents, etc.

Example:

  • The Argentina played really (Incorrect)
  • Argentina played really (Correct)
  • She is learning the Chinese. (Incorrect)
  • She is learning Chinese. (Correct)
  • She is good at the Mathematics. (Incorrect)
  • She is good at Mathematics. (Correct)

This rule has few exceptions in the following cases:

নিচে এই নিয়মের কিছু ব্যাতিক্রম আছে:

  • A union of countries (কিছু দেশের সংযুক্তি ) like the United States, the Netherlands etc.
  • A group of some lakes (কিছু হ্রদের সমাহার ) like the East African lakes, etc.
  • Ranges of mountains (পর্বতমালা ) like the Rockies or the Andes, etc.
  • Island chains (দ্বীপপুঞ্জ ) like the Hebrides, the Canary Islands, etc.
  • Names of oceans, seas, and rivers (সাগর, মহাসাগর, নদীর নাম) like the Ganges, the Pacific, the Atlantic, etc.
  • Points on the globe (গ্লোবের বিন্দু ) like the North pole, the South pole, etc.
  • Geographical areas (ভৌগোলিক স্থান ) like the East, the West, the Middle East, etc.
  • Peninsulas, forests, deserts, and gulfs (উপদ্বীপ, বন , মরুভুমি , উপসাগর) like the Iberian Peninsula, the Black Forest, the Sundarbans, the Sahara, the Persian Gulf, etc.

Implied Article or Zero Article:

কখনো কখনো কিছু নির্দিষ্ট  noun এর আগে article থাকেনা কিন্তু article বোঝায় । এদেরকে implied article/ “zero articles” বলে ।

Sometimes articles are omitted before certain nouns where the article is implied but not actually visible. These implied articles are also called “zero articles”.

Example:

  • Let’s go for a long drive tonight. (Incorrect)
  • Let’s go for long drive (Correct)
  • The fortune favors the brave. (Incorrect)
  • Fortune favors the brave. (Correct)
  • The perseverance is a valuable quality of human (Incorrect)
  • Perseverance is a valuable quality of human (Correct)
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══