Showing posts with label অনুবাদের নিয়মকানুন Rules of Translation. Show all posts
Showing posts with label অনুবাদের নিয়মকানুন Rules of Translation. Show all posts

Rules of Translation

Rules of Bangla to English Translation 

★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে, 
আমরা need to use করব।
sub+need to+verb1

I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।

★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)

1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.

★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)

1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)
2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)
3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)

★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)

★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,

1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)
3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)
5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)

★RULE:6
☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)

1.I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)
2.I have heard that English Group is very useful for learners.(আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)
3.I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)
4.I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)
5.I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)
6.I have heard that you like traditional foods.(আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)
7.I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)

★RULE:7
No need - দরকার নেই। 
Structure : No need to + verb + obj.

No need to tell.- বলার দরকার নাই।
No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।
No need to write. -লেখার দরকার নাই। 
No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।

No need to sit.- বসার দরকার নাই।
No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই। 
No need to cook.- রান্না করার দরকার নাই। 
No need to work.- কাজ করার দরকার নাই। 
No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই। 
No need to stop.- বন্ধ করার দরকার নাই। 

★RULE:8
How often দিয়ে বাক্য গঠনঃ-

=> How often will you do? - তুমি কতবার করবে?
=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর? 
=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়? 
=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
=> How often do you log in to Facebook account? 
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?

✅ Conversation 
A. How often do you use the computer?
(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)
B. Every day. I can’t think anymore without computer.
(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)
A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)
B. Every day. I keep myself fit by doing this. (প্রতিদিন। এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)

★RULE:9
I will be able to -আমি পারবো

* আমি করতে পারবো - I will be able to do
* আমি আসতে পারবো - I will be able to come
* আমি যেতে পারবো - I will be able to go
* আমি আসতে পারবো না - I won’t be able to come
* আমি যেতে পারবো না - I won’t be able to go
* আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work
* তুমি কি করতে পারবে? - will you be able to do?
* তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do? 
* রুবি আসতে পারবে - Rubi will be able to come
* রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come
* রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?
* আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do

★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত

আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults 
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত 
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study

★RULE:11
AS+ADJECTIVE +AS

As bright as day( দিনের মতো উজ্জ্বল) 
As black as coal( কয়লার মতো কালো)
As hard as iron( লোহার মতো শক্ত) 
As cold as ice( বরফের মতো ঠান্ডা) 
As brave as lion( সিংহের মতো সাহসী) 
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী) 
As pure as flower (ফুলের মতো পবিত্র) 
As clear as day( দিনের মতো পরিষ্কার)

★RULE:12
Therevis no difficulty in + verb+ing

1.There is no difficulty inTalking
-কথা বলায় কোন সমস্যা নেই
2.There is no difficulty in searching
-খোজায় কোন সমস্যা নেই
3.There is no difficulty in reserving
-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই
4.There is no difficulty in flowering
- ফুল তোলায় কোন সমস্যা নেই
5.There is no difficulty in saving
রক্ষা করায় কোন সমস্যা নেই
6.There is no difficulty in cooking
রান্না করায় কোন সমস্যা নেই
7.There is no difficulty in describing
বর্ননা করায় কোন সমস্যা নেই
8.There is no difficulty in checking
পরিক্ষা করায় কোন সমস্যা নেই

★RULE:13
I like the way + sub + verb

1. I like the way you talk
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।

2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।

3. I like the way he loves
আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।

4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।

5. I like the way you play football
আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।

তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way she writes.

তার খেলার ধরনটা আমার ভালো লাগে। 
I like the way he plays.

তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.

নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে না। 
I don't like the way she writes. 

তার খেলার ধরনটা আমার ভালো লাগে না। 
I don't like the way he plays.

তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না। 
I don't like the way he teaches.

★RULE:14
Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …

👉Would you mind + Verb+ing….? 
Or, 
👉Would you please + verb…...?

আপনি কি একটু সরে বসবেন ? 
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.

আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money ? 

আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?

★RULE:15
There এর ব্যাবহার(থাকা অর্থে)

1.সেখানে একটি গাড়ি আছে
=there is a car.
2. সেখানে 20 টা গাড়ি আছে।
=there are twenty cars.
3.সেখানে কোনো গাড়ি নেই।
=There is no car.
4. সেখানে একটি গাড়ি ছিল
=there was a car.
5. সেখানে 20টা গাড়ি ছিল।
=there were Twenty cars.
6. সেখানে কোন গাড়ি ছিল না।
=there was no car.

have,has,had-থাকা

7. তার একটা গাড়ি আছে।
=he has a car.
8. তাদের কোনো গাড়ি নেই
=they have no car.
9. তার একটি গাড়ি ছিল।
=he had a car.
10. তার কোন গাড়ি ছিল না
=he had no car.
11. আমার একটি গাড়ি হবে।
=i will have a car.
12. মিনার গাড়ি হবে না। 
=mina will have no car.

★RULE:16
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..

I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
i would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।

★RULE:17
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল

আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে 
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে 
They are supposed to play football 

★RULE:18
Don't be upset- মন খারাপ করিও না

মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don't be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don't be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don't be upset you will overcome bad time one day.
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।
Don't be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don't be upset you will get a good job.

★RULE:19
It’s bad to + verb- এটা----খারাপ

It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।

★RULE:20
Something to + verb( কিছু---আছে)

Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।

★RULE:21
Let's notএর ব্যবহার

Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি

★RULE:22
It is time to + verb- এখন সময়

It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।

★RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে 

★How else shall i love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
★How else shall i make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
★How else shall i miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?

★RULE:24
could এর ব্যবহার।

আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.

সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?

Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?

Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?

Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?

★RULE:25
That’s why-এ কারণেই

✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। 
✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে। 
✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে। 
✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।

★RULE:26
Nothing makes sense
( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)

Nothing makes sense without you.
তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।

Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।

★RULE:27
Structure : It is high time + subject + verb এর past from + extension. 

এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।
It is high time I spoke English.
এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learnt English.
এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.
এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.
এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me. 
এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy. 
এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।
It is high time we helped the poor. 

★RULE:28
কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.

সে ইংরেজিতে পারদর্শী।
He is good at English. 
এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.
সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.
তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls .
ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।
The boy is good at drawing.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.

★RULE:29
Like এর ব্যবহার

I like.
আমি পছন্দ করি.
I like her.
আমি তাকে পছন্দ করি.
I like you.
আমি তোমাকে পছন্দ করি.
I like to read book.
আমি বই পড়তে পছন্দ করি.
I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি
I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.
I like honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.

★RULE:30
I don’t know how to+ verb এর ব্যাবহার।

I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream. 
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.

★RULE:31
If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।

✪ If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।
✪ If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।
✪ If I were you, I would answer the question."
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।
✪ If I were you, I would help the poor. 
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।
✪ If I were you, I would travel to Switzerland. 
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যা- ভ্রমন করতাম ।
✪ If I were you, I would make my parents happy. 
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।
✪ If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।
✪ If I were you, I wouldn’t go there. 
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।
✪ If I were you, I would fight for my country. 
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।

★RULE:32
There's no need to ...........
............. কোন দরকার নেই।

চিন্তিত হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be worried.

হতাস হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be upset .

ফিরে যাওয়ার কোন দরকার নেই।
= There's no need to go back .

তাকে ডাকার কোন দরকার নেই।
= There's no need to call him .

মিথ্যা বলার কোন দরকার নেই।
= There's no need to tell lies .

★RULE:33
I feel like + verb + ing(আমার ইচ্ছে হচ্ছে) 

I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে) 
I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে) 
I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে) 
I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে) 
I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে) 
I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে) 
I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে) 
l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে) 

RULE:34
It is time to + verb(এখন সময়) 

এখন শিখার সময়
It's time to learn
এখন যাওয়ার সময়
It's time to go
এখন বাড়িতে থাকার সময়
It's time to stay at home

★RULE:35
I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)

✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you. 
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself. 
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher. 
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often. 
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager. 
✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice. 
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest. 
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.

★RULE:36
Use of "Having"

ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।
Having eaten rice, I'll go to College. 

গোসল করার পর আমি বিছানায় যাব।
Having taken shower, I will go to my bed.

আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
Having Finished our work, we will play cricket. 

পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো। 
Having completed my study, I'll try for job.

বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।
Having gone to market, I'll buy some books.

★RULE:37

✪ There is/are - আছে
There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
There are deer in this jungle- এই বনে হরিণ আছে।

✪ There was/were - ছিলো
There was a pen on table - টেবিলের উপর একটা কলম ছিলো

✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে

✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।

✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
There may not be people on the street-
রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।

✪ There must have been - নিশ্চয়ই ছিলো
There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো

✪ There should be - থাকা উচিত
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত

✪ There should not be - থাকা উচিত না
There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।

✪ There should have been - থাকা উচিত ছিলো
There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।

✪ There could have been - থাকতে পারবে।

✪ There seems to be - আছে বলে মনে হয়।
There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়

★RULE:38
I know=আমি জানি
who are you=তুমি কে?
I know who you are=আমি জানি তুমি কে
I know what's happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।
I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে। 
I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!

★RULE:39
Now we will talk about time. 
How to say the time. let's get started..
(বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)

এখন পাঁচটা বাজে=It is five o'clock.
এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
এখন পোনে পাঁচটা=It is quarter to five.
এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
এখন প্রায় নয়টা বাজে=It is about nine o'clock.

★RULE:40
How could you + verb…? 

How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?) 
How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)

★RULE:41
Uses of that's why

That's what I'm saying. 
👉এটাই আমি বলছি।

That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি। 

👉এটাই আমাদের দরকার। 
That's what we need.

👉এটাই আমি চাচ্ছিলাম।
That's what I want.

That's what I thought. 
👉আমি এটাই ভেবেছিলাম। 

👉আমি এটাই বলছিলাম। 
That's what I was saying. 

👉সে আমাকে এটাই বলেছিল।
That's what he told me.

👉এটাই আমাকে পাগল করে তোলে।
That's what make me crazy. 

👉এটাই আমি জানতে চাই।
That's what I would like to know. 

👉এটাই আমি দেখতে পছন্দ করি।
That's what I like to see.

👉একারণেই আমার দেরি হয়েছে
That’s why I was late.

👉এ কারণেই তিনি এতটা সফল। 
That's why he is so successful. 

👉একারণেই সে হতাশ। 
Thats why she is disappointed. 

👉একারণেই সে সব সময় কান্না করে।
That's why She's crying all the time.

★RULE:42
ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক)
🌸 Have a lovely birthday! (তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক)
🌸 May Allah give peace & happiness of this day. (আল্লাহ্ এই দিনে শান্তি ও সুখ দান করুন।)
🌸 Wishing you a happy and cheerful birthday. (আপনাকে সুখি এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই।) 
🌸 May your day be filled with great moments. (আপনার দিনটি দুর্দান্ত মুহুর্তময় হোক।) 
🌸 Wishing you many years of joy and love. (তোমার জন্য বহু বছরের আনন্দ এবং ভালোবাসা রইল।)
🌸 You deserve all the happiness. (সকল সুখ আপনার প্রাপ্য।)
🌸 I wish you have a wonderful time on this Day. (এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক এই আমার প্রত্যাশা।)
🌸 I hope this birthday brings you many facilities. (আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুজোগ এনে দেবে।)

★RULE:43
Dare এর ব্যবহার;

How dare you?
তুমার সাহস কত?
How dare you say so?
তুমি কোন সাহসে বল?
How dare you do this?
তুমি কোন সাহসে এটা করলে?
How dare you go outside?
তুমি কোন সাহসে বাহিরে গেলে?
কোন কিছুতে বা কোন কিছু করতে অভ্যস্ত বুঝালে Used to ব্যবহার করতে হয়। 
Structure : Subject +person অনুযায়ী am/is/are/was/were + used to + noun/verb1+ ing+ extension.

★RULE:44
Used to এর ব্যবহার

লোকটি চায়ে অভ্যস্ত। 
The man is used to tea. 
আমি শহর জীবনে অভ্যস্ত ।
I am used to city life. 
আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত।
I am used to speaking in English.
আমি চা খেতে অভ্যস্ত।
I am used to taking tea. 
সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল।
He was used to riding motorcycles.
আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম।
I was used to talking about life.
লোকটি ধুমপানে অভ্যস্ত।
The man is used to smoking.
সে সকালে হাঁটতে অভ্যস্ত।
She is used to walking in the morning.
তারা ফুটবল খেলায় অভ্যস্ত।
They are used to playing football .
আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়।
I am not used to talking to you.
ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত।
You should be used to learning English. 
আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত।
My friend is used to reading newspapers.
আমি আমার জীবনকে ভালবাসতে অভ্যস্ত।
I am used to loving my life.

★RULE:45
I am being able- আমি পারছি

আমি ইংরেজিতে কথা বলতে পারছি।
I am being able to speak English. 
সে মোটরসাইকেল চালাতে পারছে।
He is being able to ride a motorcycle.
পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে।
The boy with broken leg is being able to run. 
আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি।
I am being able to write paragraphs in English. 
তারা ফুটবল খেলতে পারছে।
They are being able to play football.
আমি অংকটি করতে পারছি।
I am being able to do the sum.

★RULE:46
Get down to--দেরি না করে শুরু কর।

দেরি না করে ইংরেজি শেখা শুরু কর।
Get down to learn English. 

দেরি না করে খাওয়া শুরু কর।
Get down to eat.

দেরি না লিখা শুরু কর।
Get down to write.

দেরি না করে লিখা আরম্ভ কর।
Get down to write.

দেরি না করে গান করা আরম্ভ কর।
Get down to sing.

★RULE:47
ইংরেজিতে কিভাবে উৎসাহিত করবেন……….

✪ Good job – সাবাশ!
✪ Keep going - চলতে থাকো
✪ Don’t be afraid - ভয় পেয়ো না
✪ Never Give up - হাল ছেড়ো না
✪ That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা
✪ There is nothing to fear - ভয়ের কোন কারন নেই
✪ I’m so proud of you - আমি তোমার জন্য গর্বিত
✪ Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Don’t get nervous - ঘাবড়াবে না
✪ Stay strong - শক্ত হও
✪ I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
✪ Rest assured - নিশ্চিন্তে থাকুন
✪ Don’t hesitate - সংকোচ করবে না
✪ Do your best - সাধ্যমতো চেষ্টা করো
✪ Don’t worry - চিন্তা করো না
✪ It doesn’t matter - এটা কোন ব্যাপার না
✪ That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে
✪ Come on, you can do it - শোন, তুমি এটা করতে পারবে
✪ যদি তোমার ধৈর্য্য থাকে তবে সফল হবে
If you have the patience, so you will be succeed.

★RULE:48
কোন কিছু করতে বাধ্য হওয়া বোঝালে Compelled to +v1 বসে। 

আমি ইংরেজি শিখতে বাধ্য।
I am compelled to learn English. 
সে সেখানে যেতে বাধ্য ছিল।
He was compelled to go there. 
সে বইটি পড়তে বাধ্য হয়েছে।
He has been compelled to read the book. 
সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে ।
He has been compelled to learn English to pass the exam.
তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে।
You will be compelled to talk to me.
সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে।
He has been compelled to wark hard for life. 
তোমাদের ইংরেজি শিখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত।
You should be compelled to work hard to learn English.

★RULE:49
There's nothing(মত...কিছুই নেই)

1. There's nothing you can proof = প্রমান করার মত তোমার কাছে কিছুই নেই।

2. There's nothing we can arrange = সাজিয়ে রাখার মত আমাদের কাছে কিছুই নেই।

3. There’s nothing you can appreciate = তুমি প্রসংশা করার মত কিছুই খুজে পাবে না।

4. There’s nothing he can allocate = তার কাছে বন্টন করার মত কিছুই নেই।

5. There’s nothing the scenery can allure = প্রলুব্ধ করার মত দৃশ্যটিতে কিছুই নেই।

★RULE:50
How about + verb(ing) + extension-কেমন হয়।

How about learning computer?
কম্পিউটার শিখলে কেমন হয়?

How about reading newspaper?
পত্রিকা পড়লে কেমন হয়?

How about going home?
বাড়ি গেলে কেমন হয়?

How about learning english? 
ইংরেজি শিখলে কেমন হয়?

★RULE:51
বাংলা শব্দের শেষে -তে প্রত্যয় থাকলে ইংরেজী করতে হলে তার আগে to যোগ করতে হয়। যেমন
Eat= খাওয়া, to eat= খাইতে
go = যাওয়া, to go = যাইতে 
খাইতে আসো = Come to eat.
গুমাইতে যাও= Go to sleep. 
.........

★RULE:52
  বাংলায় শব্দের শেষে -মান, কিংবা -অন্ত থাকলে ইংরেজি করার সময় তার সাথে ing যুক্ত হয়।
যেমন:-
ঘুমন্ত বালক= Sleeping boy.
চলন্ত ট্রেন= Moving Train.
উড়ন্ত পাখি= Flying Bird. 
.............

★RULE:53
বাংলা শব্দের শেষে যদি-- ইয়া-প্রত্যয় থাকে তবে ইংরেজী করার সময়
Having been+ V.P.P করতে হয়।
যেমন 
পদত্যাগ করিয়া - Having been Resigned.
নির্বাচিত হইয়া -Having been elected.
শিক্ষিত হইয়া- Having been educated.
......................

★RULE:54
কোন কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে । Feel like+ V+ing

আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে=
I feel like drinking tea. 
আমার ঘুমাইতে ইচ্ছে করছে =
I feel like sleeping.
আমার পড়তে ইচ্ছে হচ্ছে না=
I don't feel like reading.
......................

★RULE:55 বাংলা বাক্যে যদি "কিনা" টাইপের ভঙ্গি থাকে তাহলে ইংরেজী তে কিনার পরিবর্তে If ব্যবহার করতে হয়।

যেমন সে গিয়েছিলো কিনা/ আমি জানি না = I don't know if he went. 

জানি না আমাকে তোমার মনে পড়ে কিনা, কিন্তু তুমি সবসময় আছো আমার কল্পনায় = I don't know if you recall me, but you are always in my contemplation. 

★RULE:56
প্রতীক্ষায় আছি/অপেক্ষার প্রহর গুনছি - এই ধরনে ভঙ্গিতে বাক্য থাকলে তখন নিম্নরূপ হবে।
Looking forward to+ verb+ ing
যেমন:-
তোমার সাথে দেখা করার প্রতীক্ষায়
আছি - I am looking forward to meeting you.
.
আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি- I am looking forward to going home.
........

★RULE :57
কিছু করতে গিয়ে ও করতে পারেনি এমন বুঝাতে,,,
sub+ couldn't about to + verb 1 + obj.

I couldn't about to tell you. 
আমি তোমাকে বলতে গিয়ে ও বলতে পারিনি।
I  couldn't about to forget you.
আমি তোমাকে ভুলতে গিয়ে ও ভুলতে পারিনি।
I couldn't about to tell the truth.
আমি সত্যটা বলতে গিয়ে ও বলতে পারিনি।
He couldn't about to come.
সে আসতে চেয়েও আসতে পারেনি।

★RULE:58
I know +how to +v1

1. I know how to swim. 
= আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। 
2.  I know how to cook. 
=  আমি জানি কিভাবে রান্না করতে হয়। 
3.  I know how to speak English. 
= আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। 

★RULE:59
Do you know how to(তুমি কি জানো কিভাবে......?)

1. Do you know how to recite Holy Quran= তুমি কি জানো কিভাবে কুরআন তিলাওয়াত করতে হয়?
2. Do you know how to respect others?=তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়।
3. Do you know how to talk Sweetly?= তুমি কি জানো কিভাবে সুমধুর ভাবে কথা বলতে হয়।
4. Do you know how to speak in  English? তুমি কি জানো কিভাবে ইংরেজি তে কথা বলতে হয়?
5. Do you know how to play football?
তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়?

★60
Having a lot of fun= আনন্দ পাচ্ছি /মজা পাচ্ছি। 

আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun learning English. 

আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি=I am having a lot of fun helping the poor.

আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি=
We are having a lot of fun gossiping. 

আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি=
I am having a lot of fun reading this book.

তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে=They are having a lot of fun talking to Miraj.

★61
Yet to -- এখনো করা হয়নি।

আমি এখনো তাকে প্রপোজ করিনি। 
I am yet to propose her.

আমার এখনো বাজারে যাওয়া হয়নি।
I am yet to go to market. 

ইউসুফ এখনো আসেনি। 
Yousuf is yet to come.

তারা এখনো শুরু করেনি।
They are yet to start.

আমরা এখনো চাঁদপুরে যাইনি। 
We are yet to go to Chandpur. 

★62
Did দিয়ে বাক্য তৈরি 

তুমি কি ইংরেজি শিখে ছিলে?
Did you learn English? 

গতকাল তুমি ইংরেজি প্রাকটিস করেছিলে? 
Did you practice English yesterday? 

তুমি কি কলেজে গিয়েছিলে?
Dis you go to College? 

তারা কি গতরাতে টিভি দেখেছিলো?
Did they watch television last night? 

তুহিন কি মাদ্রাসায় এসেছিলো? 
Did Tuhin come to Madrasah? 

নুসরাত কি গরিবদের সাহায্য করেছিলো? 
Did Nusrat help the poor?

★63
Cannot + resist + ing = আমি আর পারছি না।

ইংরেজি না শিখে আর পারছি না।
I cannot resist learning English. 

তোমাকে না ভালবেসে আর পারছি না।
I cannot resist loving you.

আম্মুর সাথে কথা না বলে আর পারছি না।
I cannot resist talking to my Mom.

ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না। 
I cannot resist turning on the fan.

ঠান্ডা পানি না খেয়ে আর থাকতে পারছি না।
I cannot resist drinking cold water.

স্পোকেন রুলস শিখতে মিরাজ ভাইকে ফলো না করে আর পারছি না।
I cannot resist following Miraj Bhai to learn spoken rules.

★64
It is no use+ ing( আসলে কোন লাভ নেই)

সময় অপচয় করে আসলে কোন লাভ নেই। 
It is no use wasting time.

এখন ঘুমিয়ে আসলে কোন লাভ নেই।
It’s no use sleeping now.

বইটা কিনে আসলে কোন লাভ নেই।
It is no use buying the book.

মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসলে লাভ নাই।
It is no use misbehaving with people.

নামায ছাড়িয়া আসলে লাভ নেই 
It is no good relinquishing prayer.

★ 65
Likely to= সম্ভাবনা আছে 

আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবণা আছে= We are likely to go to Dhaka. 

তুমি ও আমি বিকেলে ইংরেজি প্রাকটিস করার সম্ভাবনা আছে=I and you are likely to practice english in the afternoon. 

তাদের আজকে পুকুরে মাছ ধরার সম্ভাবনা আছে=Today they are likely to catch fish in the pond.

এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে= It is likely to rain here.

সে সকালে বাজারে যাওয়ার সম্ভাবণা আছে= He is likely to go to market in the morning.

★66

Fond of= পছন্দ করি। 
আমি ভ্রমণ করতে পছন্দ করি। 
I am fond of traveling. 

আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। I am fond of reciting Quran. 

আমি মাছ ধরতে পছন্দ করি।
I am fond of catching fish.

সে পত্রিকা পড়তে পছন্দ করে।
She is fond of reading newspapers. 

তারা ঘুরতে পছন্দ করে।
They are fond of roaming around. 

রিমি গল্প বলতে পছন্দ করে।
Rimi is fond of telling stories.

#Collected by : S M Shamim Ahmed.


# Related searches 
Rules of Bangla to English Translation 
Rules of translation from Bengali to English
Rules of translation PDF
Three basic rules of translation
3 basic rules of translation
Rules of translation from Urdu to English
Three basic rules of translation in English
Explain the basic rules of translation
3 basic rules of translation in English

Rules of Translation: Used to and Would

Translation_Rules: Used to & Would 
**************************************
রচনায়ঃ S M Shamim Ahmed.

অতীতকালে অনিয়মিত কোন কাজ করা বোঝাতে would বসে।

যেমনঃ Sometimes she would bring some flowers for me.
( মাঝে মাঝে সে আমার জন্য ফুল নিয়ে আসত। )

অতীতকালে কেউ কোন কাজ করতো ( নিয়মিত) বা কোন কাজে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে সেই কাজ আর করেনা - বোঝাতে used to ব্যবহৃত হয়।

চিনিবার উপায়ঃ 
#Used to : বাংলা ক্রিয়ার শেষে সাধারনত ( ইত/ ইতেন/ ইতাম/ যেতাম) ইত্যাদি চিহ্ন থাকে ।

►► Structure :
Subject + used to+ verb- এর present form.

যেমন:
১. I used to go to school in my childhood to study well.( আমি  ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে)
ব্যাখ্যাঃ
আমি আমার ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে।এখানে দেখুন, আমি ছোটবেলায় স্কুলে যেতাম ভালভাবে পড়াশোনা করতে,, মানে আমি তখন স্কুলে পড়তাম যখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন আমি বড় হয়েছি তাই আমার পক্ষে আবার স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, তাই এক্ষেত্রে আমাদেরকে used to ব্যবহার করতে হবে।

✅ ✅ More Examples:
I used to go to school.(আমি বিদ্যালয়ে যেতাম।)
I used to play with him. (আমি তার সাথে খেলতাম।)
I used to play game in my computer. (আমি আমার কম্পিউটারে গেইম খেলতাম।)
I used to write by green pen.(আমি সবুজ কলম দিয়ে লিখতাম।)
I used to go to Cox Bazaar for travelling.(আমি ভ্রমনের জন্য কক্সবাজার যেতাম।)
I used to date/ meet with my girl friend at night.( আমি প্রত্যেকদিন রাতে গার্ল / বয় ফ্র্যান্ডের সাথে দেখা করতাম )

#Would
২. I would take tea very often. ( অামি প্রায়ই চা খাইতাম।)
ব্যাখ্যাঃ
অাবার দেখুন,,,অামি প্রায়ই চা খাইতাম ,মানে অামি অতীতে মাঝে মাঝে চা খাইতাম এখন আর খাইনা। তাই এক্ষেত্রে used to না হয়ে would হবে।

##More Examples:
He would often late in the school.( সে প্রায়ই স্কুলে দেরি করে আসত।)
While I was at Bogra, I would often go to the Mahasthangarh.( আমি যখন বগুড়া ছিলাম ,তখন আমি প্রায়ই মহাস্থানগড়ে যাইতাম।)

►► সংক্ষেপে আামরা নিচের গঠন টা মনে রাখতে পারিঃ 
ত, তাম ------------ used to
ত, তাম ------------ would
হতাম / হতো / হতে ----- were / would be
থাকত ------------- had
তে পারতাম, পারতে, পারতো--- Could have
বাংলাতে কাজের শেষে যদি,
ত, তাম ------- used to (অতীত কালের অভ্যাস)
ত, তাম ---- would (কাল্পনিক)

#More Examples:

মা আমাকে লেখা পড়ার জন্য বকা বকি করতো  → Mother used to scold me for study.
আমার যদি অনেক টাকা থাকতো, গরীবদের সাহায্য করতাম → If I had a lot of money, I would help the poor.

আমি বিছানায় প্রস্রাব করতাম  → I used to pee on bed.
তুমি সব সময় মিথ্যা কথা বলতে  → You used to tell a lie.

✅ ✅ কল্পনা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে  →
থাকতো – Had
যদি আমার কাছে অনেক টাকা থাকতো  → If I had a lot of money.
যদি আমাদের সুন্দর একটা বাড়ি থাকত  → If we had a beautiful house. 

✅ ✅ হতাম / হতো / হতে – were /would be
আমি যদি অনেক ধনী হতাম  → If I were a rich.
সে যদি আমার বউ হতো  → If she were my wife.

পূর্ণিমা যদি আপনার গার্ল ফ্র্যান্ড হতো  → If  Purnima were your girl friend
এটা অনেক ভাল হতো  → It would be great

✅ ✅তে পারতাম ------- Could have

তুমি কাজটি করতে পারতে → You could have done the work.
সে আমাকে দাওয়াত দিতে পারতো → She could have invited me

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed

Use of FEEL LIKE

Use  of "feel like" in sentences:

★★ Feel like = ইচ্ছা করা/ আকাঙ্খা করা অর্থে ব্যবহৃত হয়ঃ

সেক্ষেত্রে নিম্নের Structure টি ব্যবহৃত হয়ঃ
# Structure: Sub + feel like + ( Verb এর সাথে ing + Obj + Ext.

#উদাহরণঃ
∆ I feel like learning English = আমার ইংরেজি শিখতে ইচ্ছে করতেছে।

∆ I feel like slapping you = আমার তোমাকে থাপড়াইতে ইচ্ছে করতেছে।

∆I feel like seeing you = আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে।

∆ I feel like eating pizza আমার পিজা খেতে ইচ্ছা করছ
.
∆ I feel like crying=আমার কাঁদতে ইচ্ছে করছে।

∆ I feel like dying with you=তোমার সাথে মরে যেতে ইচ্ছে করছে।

∆ I feel like stealing your mind= আমার তোমার মনটা চুরি করতে ইচ্ছে করছে।

∆ I feel like kissing you without interval=আমার তোমাকে বিরতিহীন চুমাইতে ইচ্ছে করছে।

∆ I feel like sparing/ leaving you=তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে।

∆ I feel like flying in the sky=আমার আকাশে উড়তে ইচ্ছে করছে।

∆ I feel like killing you=তোমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে।

∆ I feel like caressing you= তোমাকে আদর করতে ইচ্ছে করছে।

∆ I feel like marrying you=আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে।

∆ I feel like flirting with you=তোমার সাথে ফষ্টিনষ্টি করতে ইচ্ছা করছে।

∆ I feel like loving you=তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে।

∆ I feel like being a good man like you=আমার তোমার মতো ভালো মানুষ হতে ইচ্ছা করছে।

∆ I feel like going home=আমার বাড়ি যেতে ইচ্ছে করছে।

∆ I feel like making you cry=আমার তোমাকে কাঁদাইতে ইচ্ছে করছে।

∆ I feel like teaching you=আমার তোমাকে শিখাইতে ইচ্ছে করছে।

∆ I feel like having tea=আমার চা খেতে ইচ্ছে করছে।

∆ I feel like learning English=আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছে।

∆ They feel like dancing=তাদের নাচতে ইচ্ছে করছে।

∆ I feel like riding bike=আমার বাইক চালাতে ইচ্ছে করছে।

∆ I feel like talking to my girlfriend over the phone=আমার প্রেমিকার সাথে মোবাইলে কথা বলতে ইচ্ছে করছে।

∆ You feel like going outside= তোমার বাহিরে যেতে ইচ্ছে করছে।

∆ I feel like swimming in the river=আমার নদীতে সাঁতরাইতে ইচ্ছে করছে।

∆ I do not feel like seeing you =আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে না।

∆ We feel like shouting=আমাদের চিৎকার করতে ইচ্ছা করছে।

∆ They feel like beating you=তাদের তোমাকে পিটাইতে ইচ্ছে করছে।

∆ You feel like seeing me=আমাকে তোমার দেখতে ইচ্ছে করছে।

∆ I feel like insulting you=আমার তোমাকে অপমান করতে ইচ্ছে করছে।

∆ I feel like meeting you tonight=আজ রাতে তোমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে।

∆ I feel like getting your love=তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করছে।

∆ I feel like bathing = আমার গোসল করতে ইচ্ছে করছে।

পরবর্তী পোস্ট পেতে এই গ্রুপটির সাথেই থাকুন, প্রিয় বন্ধুদেরকে সংযুক্ত করুন।

Please do like, comment & share to inspire me.

( যদি টাইপিং মিস্টেক হয়, ক্ষমা প্রার্থী)
......To be continued

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed.

Common Errors in Translation (অনুবাদ)

Errors in Nouns


আমাকে একটু জায়াগা দিন তো – Please make a little room for me. (place নয়)

আমার একটি জরুরি কাজ আছে – I have an urgent piece of business.(an urgent business নয়)

আমার চুল কোঁকড়ানো – I have curly hair.(hairs নয়)

আমার ধন্যবাদ গ্রহণ করুন – Please accept my thanks. (thank নয়)

আমি ফল খাই না – I do not take fruit. (fruits নয়)

তুমি কখন আহার কর - When do you take your meals. (meal নয়)

তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? – Why do you neglect your studies? (study নয়)

বাংলাদেশের দৃশ্যাবলী অতি মনোহর – The scenery of Bangladesh is very charming (sceneries নয়)

বাবা আমাকে অনেক উপদেশ দিলেন – Father gave me much advice. (many নয়, advices নয়)

লোকটির নৈতিক চরিত্র ভাল নয় – He is a man of very low morals. (moral নয়)

সে আড়াইটার গাড়িতে গিয়েছিল – He went by the 2:30 train. (2:30 o’clock নয়)

সে বোডিং এ থাকে – He lives in a boarding-house. (শুধু boarding নয়)

মাসুদের পাঁচ জোড়া বলদ আছে – Masud has five yoke of oxen. (yokes নয়)

Errors In Pronoun


আমাদের কেউ উপস্থিত ছিল না – Neither of us was present. (not were)

আমাদের মধ্যে কেউই ফরসা নয় – None of us are fair-complexioned. (not is)

এসো তুমি আর আমি কাজটা করি – Let you and me do it. (not I)

আমি তাকে বিশ্বস্থ লোক বলে জানি – He is a man who I know is trust-worthy. (not whom)

প্রত্যেকেরই দেশকে ভালোবাসা উচিত – One should love one’s country. (not his)


Errors in pronouns


রহিম ও আমি এটা করেছি – Rahim and I have done it. (not myself)

সে আমার কাছ থেকে বিদায় নিল – He took leave of me. (not my)


Errors in adjective


অর্থের চেয়ে বিদ্যা শ্রেষ্ঠ – Learning is preferable to wealth. (more preferable ও to এর জায়গায় than হবে না)

এ জিনিসটি ঐটির চেয়ে নিকৃষ্ট – This thing is inferior to that. (not than)

কেউই কাজটা করল না – No one could do it. (anybody could not নয়)

মানুষ অমর নয় – Man is not immortal. (a man নয়)

শক্ত মাংস আমি খেতে পারি না – I cannot eat rough meat. (hard বা stiff নয়)

সে কী রকমের মানুষ? – What kind of man he is? (a man নয়)


Errors in verb


আমার কথা শোন – Listen to me. (hear নয়)

এই পেনসিলটা কাট - Please sharpen this pencil. (mend নয়)

চাঁদের দিকে তাকাও – Look at the moon. (see নয়)

আমি তাকে চোর বলে জানি – I knew him to be a thief. (to be বাদ হবে না)

তিনি আমাকে অপেক্ষা করতে বললেন – He told me to wait. (said নয়)

পুরষ্কারটা লাভ করা কঠিন – The prize is hard to win. (to be নয়)

ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল – I was informed of the matter.

মনে হয় রোগী মারা যাবে – I am afraid the patient will die. (think or hope নয়)

সে কেবল ঘুমাত আর কেছুই করত না – He did nothing but sleep.

সে আমাকে মিথ্যাবাদী বলল- He called me a liar. (told নয়)

সে কখনও মিথ্যা কথা বলেনা – He never tells lies. (speak or says নয়)

সে সত্য কথা বলেছিল – He spoke the truth. (said নয়)

রাকিব আমার হাত ধরল – Rakib took hold of my hand. (caught নয়)


Errors in adverb


আমি এখনই আসছি – I am coming presently. (just now নয়)

এটা কিছু পরিমাণে সত্য – This is partly true. (somewhat নয়)

ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট - The room is much too small tor us. (too much নয়)

তুমি কি সিনেমায় যাচ্ছ – Are you going to cinema? Certainly! (Of course নয়)

প্রবন্ধটি সংক্ষেপে লিখ – Write the essay briefly. (shortly নয়)


Errors in preposition


আপনি কার কথা বলেছেন? – Whom are you speaking of? (of whom নয়)

আমার মুখ বাবার মুখের মত দেখতে – My face resembles my fathers. (to my father নয়)

আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম – I warned him of this. (against or about নয়)

আমি খেলার চেয়ে পড়তে ভালোবাসি – I prefer reading to writing. (to read than to write নয়)

এতে কোন সন্দেহ নাই – It admits of no doubt. (of বাদ হবে না)

তুমি কি বইখানা পড়ে শেষ করেছ – Have you finished reading the book. (to read নয়)

তুমি কোথায় গিয়েছিলে? – Where had you been? (to নয়)

তোমার উপদেশে আমার উপকার হলো – I profited by your advice. (from নয়)

তোমার উপরে আমার কোন বিশ্বাস নাই – I have no confidence in you. (on or upon নয়)

রাজশাহী কি জন্য প্রসিদ্ধ? – What is Rajshashi noted for?

সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি – I congratulate you on your success. (for নয়)

সে দশখানা বইয়ের অর্ডার দিয়েছে – He has ordered ten books. (ordered for নয়)

হেডমাস্টারের কাছে আমার হয়ে একটু সুপারিশ করে দেবেন – Please recommend me to the headmaster. (for me নয়)

২৯ মে পরীক্ষা আরম্ভ হবে- The examination will begin on the 29th May. (from নয়)

সন্ন্যাসীর কাছে রাজা ও ফকির সমান – To a hermit a king and a beggar are alike. (equal নয়)


Errors in conjunctions


চেষ্টা না করলে সফল হবে না – Unless you try, you will never succeed. (unless you do not try হবে না)

তুমি যতক্ষণ না ফের, ততক্ষণ আমি অপেক্ষা করব – I shall wait until you come back. (until you do not নয়)

সে আমার মত ইংরেজি বলতে পারে না – He cannot speak English as I can. (like I হবে না)

সে কোন দেশের লোক? – What country does he belong to. (belongs নয়)


Miscellaneous Errors


আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান – My father died when I was a child five years old. (of হবে না)

কখন যাবে বল – Tell me when you are going.

গতকাল আমি তাকে লিখেছিলাম – I wrote to him yesterday or I wrote him a letter yesterday. (I wrote him yesterday হবে না)

তার নাম কি আমি জানি না – I don’t know what his name is. (what is his name হবে না)

তোমার মত মারুফও বুদ্ধিমান – Maruf as well as you is intelligent. (are নয়)

পঞ্চাশ হাজার টাকা তো অনেক টাকা – Fifty thousand taka is a large sum. (are নয়)

বারটার মধ্যে কাজ শেষ করবে – You must finish your work by 12 o’clock. (within নয়)

ভাত ও তরকারি আমাদের খাদ্য – Rice and curry is our food. (are নয়)


## Related Searches ###
Common errors definition
Common errors in English usage PDF
Common Errors in English book
Common errors in English PDF
Common errors in English Grammar Exercises
Common errors in English words
Common errors in English language and their corrections
Common errors in English ppt

https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
Search ☟ Grammar

Most Downloaded: ⬇

Link: Top 19 Grammar Books PDF 📚

.............................................................................

📣 Free Course !!

📓 English Grammar in 30 days

👉 START THE COURSE ......

..............................................................................

Most Common Grammatical Errors
https://english-grammarblog.blogspot.com/2022/04/pdf-files-on-verb-tenses-right-form-of-verbs-and-subject-verb-agreement.html

Download PDF (Grammar Contents) 

Sentence 

Download PDF

Tense 

Download PDF

Conditional Sentence

Download PDF

Voice: Active & Passive

Download PDF

Infinitive, Gerund, Participle

Download PDF

Article 

Download PDF

Preposition 

Download PDF

Phrase 

Download PDF

Completing Sentence 

Download PDF

Right Form of Verbs 

Download PDF

Tag Questions

Download PDF

Transformation of Sentences 

Download PDF

Speech / Narration 

Download PDF

Pronoun Reference

Download PDF

Modifier

Download PDF

Linking Words or Connectors 

Download PDF

Synonyms / Antonyms

Download PDF

Punctuation 

Download PDF

❒ English Vocabulary Course 💓
═══════════════════════
☛ For the successful completion of this course, you will have to do two things —

 You must study the day-to-day course (study) material. 
❷ Participate in the MCQs/Quizzes in the telegram Channel.  Join

◉ Click to open 👇 the study materials.

╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
╰─────────────────────────╯
   ══━━━━━━━━✥ ❉ ✥━━━━━━━━══